Our Casuarina Tree Stanza 3 Bengali Meaning & Word Notes | Class 12

 

Our Casuarina Tree - Stanza 3: Translation, Word Notes & Annotations

Our Casuarina Tree (Stanza III) - Translation, Word Notes & Annotations

Line-by-Line Bengali Meaning (বঙ্গানুবাদ)

  • ২৩. কিন্তু এটির বিশালতার কারণে নয়
  • ২৪. ক্যাজুয়রিনা গাছটি আমার আত্মার কাছে প্রিয়;
  • ২৫. এর নীচে আমরা কতই না খেলেছি; যদিও বছরগুলি অতিক্রান্ত হয়েছে
  • ২৬. ও প্রিয় (মধুর) সাথীরা, যাদের ভালোবেসেছিলাম গভীর ভালোবাসায়,
  • ২৭. তোমাদের জন্য গাছটি চিরকালের প্রিয় হয়ে থাকবে!
  • ২৮. তোমাদের স্মৃতির (ছবির) সঙ্গে মিশে, এটি (গাছটি) উঠে দাঁড়াবে
  • ২৯. স্মৃতিতে, যতক্ষণ না গরম চোখের জল আমার চোখকে অন্ধ করে দেয়!
  • ৩০. আমি কী শুনছি শোকগাথার মত গুনগুন শব্দ / মর্মরধ্বনি
  • ৩১. যেন মনে হচ্ছে সমুদ্র নুড়িপাথরের বেলাভূমিতে আছড়ে পড়ছে?
  • ৩২. এটি গাছের বিলাপ, একটি ভূতুড়ে/রহস্যময় বাণী,
  • ৩৩. যেটা সম্ভবত: অজানা ভূমিতে/দেশে পৌঁছাতে পারে।

Word Notes (শব্দার্থ)

  • Because of (বিকজ অফ) (prep.phr.) কারণে | for the reason
  • Magnificence (ম্যাগনিফিসনস) (n.) বিশালতা / মহত্ত্ব | grandeur / majesty / magnanimity
  • Dear (ডিয়ার) (adj.) প্রিয় / পছন্দের | favourite
  • Casuarina (ক্যাসিউয়ারাইনা) (n.) ক্যাজ্যুরিনা গাছ / ঝাউ জাতীয় গাছটি | Casuarina is a kind of tree which is found in Australia, Southeast Asia and India.
  • Soul (সোল) (n.) আত্মা | spirit
  • Beneath (বিনীথ) (prep.) নিচে | Below
  • It (ইট) (pro.) ইহা / এটা | এখানে 'এটা' বলতে ক্যাজ্যুরিনা গাছটির কথা বলা হয়েছে। (Here 'it' refers to the Casuarina tree).
  • We (উই) (pro.) আমরা | এখানে কবি 'আমরা' বলতে তাঁর বড় দাদা আবজু এবং বড় দিদি অরু দত্তের কথা বলছেন। Here 'we' refers to the poetess Toru, her elder brother Abju and her elder sister Aru.
  • Played (প্লেয়িড) (v.) খেলতাম | enjoyed
  • Though (দো) যদিও | albeit
  • Roll (রোল) (v.) অতিক্রান্ত হয়ে যায় / পেরিয়ে যায় | pass / go along
  • Sweet (সুইট) (adj.) মিষ্টি / মধুর | charming
  • Companions (কম্প্যানিয়ানস) (n.) সঙ্গীসাথীরা | partners
  • Loved (লাভড) (v.) ভালবাসতাম
  • Intense (ইনটেন্স) (adj.) প্রচণ্ড / তীব্র | very strong
  • Sake (সেইক) (n.) কারণ | cause
  • Ever dear (এভার ডিয়ার) চিরকাল প্রিয় হয়ে থাকবে
  • Blent (ব্লেন্ট) (v.) একসাথে মিশে যেত | mixed together
  • Images (ইমেজেস) (n.) স্মৃতিগুলি / ছবিগুলি | pictures
  • Arise (অ্যারাইজ) (v.) ওঠা / জাগ্রত হওয়া | awake
  • Memory (মেমরি) (n.) স্মৃতি | recollection / remembrance
  • Till (টিল) যতক্ষণ না | until
  • Hot tears (হট টিয়ারস) (n.) গরম চোখের জল / অশ্রু | The phrase 'hot tears' suggests the poetess's mourning for the lost souls.
  • Blind (ব্লাইন্ড) (v.) অন্ধ করে দেয় / ধাঁধিয়ে দেয় / ঝাপসা করে দেয় | blur / darken
  • Mine (মাইন) (pro.) আমার | in possession of myself
  • Dirge (ডার্জ) (n.) অন্ত্যেষ্টিক্রিয়াকালীন গান | A funeral song commemorating the death of someone.
  • Murmur (মার্মার) (n.) মর্মরধ্বনি, কলনাদ, বিড়বিড়ানি | soft, indistinct sound / grumbling
  • Hear (হেয়ার) (v.) শুনতে পারা
  • Breaking (ব্রেকিং) (pr.prt.) ভেঙ্গে পড়ছে / আছড়ে পড়ছে | hitting
  • Shingle (শিঙ্গল) (n.) অমসৃণ নুড়ি | a mass of small rounded pebbles seen on a seashore
  • Beach (বীচ) সৈকত বা বেলাভূমি | seashore
  • Lament (ল্যামেইন্ট) (n.) আর্তনাদ / শোক / বিলাপ | mourning / weeping
  • Eerie (ইয়্যা(র)ই) (adj.) ভূতুড়ে / অদ্ভুত | ghostly and ghastly, supernatural
  • Speech (স্পীচ) (n.) উক্তি / কথা | utterance
  • That (দ্যাট) যেটা | এখানে 'যেটা' বলতে গাছের বিলাপের কথা বলা হচ্ছে। Here, 'it' refers to the lament of the tree.
  • Haply (হ্যাপলি) (adv.) সম্ভবত: | perhaps
  • Unknown (আননোন) (adj.) অজানা | strange, unfamiliar
  • Land (ল্যান্ড) (n.) দেশ / জায়গা | place
  • Reach (রীচ) (v.) পৌঁছানো | arrive

Annotations & Explanations (টীকা ও ব্যাখ্যা)

"But not because of its magnificence / Dear is the Casuarina to my soul" কবি এখানে বলছেন যে ক্যাজ্যুরিনা গাছটি বিশালতার কারণে নয়, বরং গাছটি আত্মার কাছাকাছি বিরাজ করছে বলে তাঁর কাছে প্রিয়। এখানে কবির গাছটির প্রতি ভালোবাসা শারীরিক সৌন্দর্যকে ছাপিয়ে যাচ্ছে।

The poetess wants to say that the Casuarina tree is her favourite not due to its gigantic stature, but because of its closeness to her soul. Here the poetess' love for the tree goes beyond its physical beauty.

"Beneath it we have played; though years may roll" কবি এখানে তাঁর শৈশবে কাটানো রঙিন দিনগুলির স্মৃতিচারণা করছেন। কবি তাঁর দাদা ও দিদির সাথে কত সুন্দর ও আবেগঘন মুহূর্ত কাটিয়েছেন তাঁর প্রিয় গাছটির নীচে। যদিও বছর পেরিয়ে গেছে স্মৃতিগুলো তাঁর মনে এখনও তরতাজা।

Here the poetess recalls the nostalgic memories of her good old days - how she along with her dear and near ones spent some pleasurable moments under the 'dear tree'. Although time has passed, and 'sweet companions' are no more, their memories are very much vibrant and resonant in the poetess's mind.

"O sweet companions" এখানে মধুর সাথীরা বলতে কবি তাঁর বড় দাদা আবজু এবং বড় দিদি অরু দত্তের কথা বলছেন।

Here the phrase "sweet companions" refers to the poetess' elder brother Abju and her elder sister Aru whom she loved very much.

"loved with love intense" কবি এখানে বলতে চেয়েছেন যে তাঁর প্রিয় সাথীদের গভীরভাবে ভালোবেসেছিলেন।

Here the poetess wants to say that her love for her dear and near ones is genuine. Her love is unalloyed and unadulterated.

"For your sake shall the tree be ever dear!" তোমাদের জন্যই গাছটি চিরকাল প্রিয় হয়ে থাকবে।

The tree will be remembered forever for the sweet connection/nexus it establishes between the poetess and her siblings - for the happy memories of her elder brother and sister.

"Blent with your images, it shall arise / In memory" তোমাদের স্মৃতি(চিত্র) মিশ্রিত হয়ে গাছটি জেগে উঠবে আমার স্মৃতিতে।

The memories of the poetess's close companions will be mixed with the image of the tree.

"... till hot tears blind mine eyes!" যতক্ষণ না গরম চোখের জল আমার চোখকে অন্ধ করে দেয়। কবির হৃদয় অশ্রুসিক্ত। তিনি প্রিয়জনদের হারিয়ে এতটাই ব্যথিত ও মর্মাহত যে তিনি কিছুই দেখতে পাচ্ছেন না তাঁর প্রিয় দাদা ও দিদির প্রতিমূর্তি ছাড়া।

The poetess's eyes are full of tears. She cannot see anything except the images of her dear elder brother and elder sister.

"What is that dirge-like murmur that I hear" কবি শোকগাথার মতো গুনগুন শব্দ শুনতে পারছেন যেটি তার প্রিয় ক্যাজুয়্রিনা গাছটির দিক থেকে আসছে।

The poetess can hear a soft indistinct sound - the sound of the wind near her favourite tree.

"like the sea breaking on a shingle-beach?" যেমন করে সমুদ্র আছড়ে পড়ে অমসৃণ নুড়িপাথরযুক্ত বেলাভূমিতে।

Sea waves are hitting the shore which is full of pebbles. Shingle symbolises the poetess' isolation and separation from her close companions.

"It is the tree's lament" এটা হচ্ছে গাছের ক্রন্দন। এখানে কবি বলতে চেয়েছেন যে গাছটি যেন তাঁর দুঃখের ভাগীদার। গাছটি সমব্যাথী - কবির দুঃখে দুঃখী।

The tree is lamenting the loss of the poetess' dear and near ones. The tree, too, like the poetess, is shocked at the sudden death of the poetess' elder brother and sister. The tree is thus sympathetic to the poetess' woes and worries.

"an eerie speech" একটি ভূতুড়ে বাণী। গাছের আর্তনাদ অনেকের কাছে একটি ভূতুড়ে কণ্ঠস্বর বা বাণী বলে মনে হতে পারে।

The tree's mourning may seem to be a weird utterance to someone who can hear the noise.

"That haply to the unknown land may reach" যে আওয়াজ হয়তো অজানা দেশে পৌঁছাতে পারে। কবি আশাবাদী যে গাছের আর্তনাদ হয়তো অচিনপুরীতে পৌঁছে যাবে, যে অজানা বা নাম না জানা দেশে তাঁর দাদা ও দিদি বসবাস করছেন।

The poetess thinks that the mysterious sound of the tree, may reach the unknown land, that is, the land of the departed to express the sadness of the tree as well as the poetess.

Comments