Our Casuarina Tree Stanza 1 Bengali Meaning & Word Notes | Class 12

 

Our Casuarina Tree - Stanza 1: Translation, Word Notes & Annotations

Our Casuarina Tree (Stanza I) - Translation, Word Notes & Annotations

Line-by-Line Bengali Meaning (বঙ্গানুবাদ)

  • ১. একটি বিশালাকার অজগর (ময়াল) সাপের মতো, বৃত্তাকারে জড়িয়ে রেখেছে (পাকিয়ে রেখেছে)
  • ২. অমসৃণ (খসখসে) কান্ডটিকে, গভীরভাবে দাঁত বসিয়ে ক্ষতচিহ্ন তৈরি করেছে
  • ৩. গোড়া থেকে চূড়া পর্যন্ত একদম উঁচুতে উঠে গেছে, যেন মনে হচ্ছে তারাদের ছুঁয়ে ফেলবে (কাছাকাছি),
  • ৪. একটি লতা (লতানো গাছ) উপরে উঠে গেছে, যার আলিঙ্গনে আবদ্ধ থেকে
  • ৫. অন্য কোন গাছ হলে হয়তো বাঁচতে পারত না। কিন্তু সাহসিকতার সঙ্গে
  • ৬. দৈত্যসম গাছটি গলারবন্ধ (মাফলার) পড়ে আছে, এবং ফুলগুলো ঝুলছে
  • ৭. লাল লাল থোকায় থোকায় (রক্তিম গুচ্ছাকারে) সারা ডালপালা জুড়ে,
  • ৮. যেখানে সারাদিন ধরে পাখিরা এবং মৌমাছিরা এসে জড়ো হয়েছে;
  • ৯. এবং প্রায়ই রাত্রিবেলায় বাগান থেকে ভেসে ওঠে (শোনা যায়)
  • ১০. একটি মিষ্টি গান যার মনে হচ্ছে কোন শেষ নেই,
  • ১১. অন্ধকারে গাছের মধ্য থেকে আসছে যখন মানুষেরা বিশ্রাম নেয়।

Word Notes (শব্দার্থ)

  • Like (লাইক) (conj.) মতো/যেমন | as, similar to
  • Huge (হিউজ) (adj.) বিশাল/প্রকান্ড | large, gigantic
  • Python (পাইথন) (n.) ময়াল সাপ/ অজগর | a huge tropical snake that kills its prey by winding its colossal long body around it
  • Winding (ওয়াইন্ডিং) (pr.part.) জড়িয়ে রেখেছে/পাকিয়ে রেখেছে | encircling/twisting
  • Round (রাউন্ড) (prep.) চারপাশে/বৃত্তাকারে | in a circular way
  • Rugged (রাগেড্) (adj.) অমসৃণ/এবড়ো খেবড়ো | uneven/rough (N.B: এখানে বোঝানো হয়েছে যে গাছটি অনেক দিনের পুরনো। It is old and antique)
  • Trunk (ট্রাঙ্ক) (n.) কান্ড/গাছের গুঁড়ি | stem of a tree
  • Indented (ইনডেনটেড) (adj.) উপরিভাগ খাঁজ কাটা বা দাগ পড়ে গেছে | notched
  • Deep (ডিপ) (adj.) গভীর | profound
  • Scars (স্কার্স) (n.) ক্ষতচিহ্ন/আঘাতের দাগ | injury/ a mark left by a wound
  • Up to (আপ টু) পর্যন্ত
  • Very (ভেরি) (adv.) খুব | extremely
  • Summit (সামিট) (n.) শিখর/চূড়া | the top/peak/the highest point
  • Near (নিয়ার) (adv./prep.) কাছে/নিকট | close
  • Stars (স্টার্স) (n.) নক্ষত্র
  • Creeper (ক্রিপার) (n.) লতা | climber
  • Climbs (ক্লাইম্বস) (v.) ওপর দিকে উঠে যায়/আরোহণ করে | arises/ascends
  • Whose (হুজ) যার
  • Embraces (এমব্রেসেস) (n.) আলিঙ্গনে/বন্ধনে | hug/grasp/grip/bond
  • Bound (বাউন্ড) (v.) আবদ্ধ থাকে/পরিবেষ্টিত থাকে | surrounds
  • Other (আদার) (adj./pro.) অন্য
  • Tree (ট্রি) (n.) গাছ
  • Live (লিভ) (v.) বেঁচে থাকা / টিকে থাকা | survive/last
  • But (বাট) (conj.) কিন্তু
  • Gallantly (গ্যালান্টলি) (adv.) সাহসিকতার সহিত/দর্পে | proudly/bravely
  • Giant (জায়ান্ট) (n.) দৈত্য | monster
  • Wears (অয়্যার্স) (v.) (পোষাক) পড়ে আছে | dresses
  • Scarf (স্কার্ফ) (n.) মাফলার/ওড়না/গলাবন্ধ | necktie
  • Flowers (ফ্লাওয়ার্স) (n.) ফুলগুলি
  • Hung (হাঙ্গ) (v.p.pt) ঝুলে রয়েছে | suspended
  • Crimson (ক্রিমসন) (adj.) টকটকে লাল / গাঢ় লাল | purple/dark or deep red
  • Clusters (ক্লাস্টার্স) (n.) স্তবক/গুচ্ছ/ঝাঁক/বাণ্ডিল | bundle/bunch/batch
  • Boughs (বাউজ) (n.) ডালপালা | branches
  • Among (অ্যামাং) (prep.) মধ্যে | in the midst of
  • Whereon (হয়ারঅন) (adv.) যেখানে (এই জায়গায়/গাছে/ডালগুলিতে) | on which
  • All day (অল ডে) সারাদিন | throughout the day
  • Gathered (গ্যাদার্ড) (v.p.pt) জড়ো হয়েছে / পুঞ্জীভূত হয়েছে | assembled/amassed
  • Bird (বার্ড) (n.) পাখি
  • Bee (বি) (n.) মৌমাছি | honey bee/an insect
  • Oft (অফ্ট) (adv.) প্রায়শই | frequently / many times ('Oft' is the poetic usage of often).
  • Nights (নাইটস) (n.) রাত্রিবেলায় | during nights
  • Garden (গার্ডেন) (n.) বাগান | a place where flowers, fruits, and vegetables grow
  • Overflows (ওভারফ্লোজ) (v.) প্লাবিত হওয়া/উপচে ওঠে | inundates/abounds
  • One (ওয়ান) (adj.) একটি | single
  • Sweet (সুইট) (adj.) মিষ্টি | melodious/harmonious
  • Song (সং) (n.) গান | music
  • Seems (সিমস্) (v.) মনে হয় | appears
  • Close (ক্লোজ) (n.) শেষ | end
  • Sung (সাং) (v.p.pt) গাওয়া হচ্ছে
  • Darkling (ডার্কলিং) (pr.prt) অন্ধকার থেকে/অন্ধকারের মধ্যে থেকে | from the dark
  • While (হোয়াইল) (adv.) যখন
  • Repose (রিপোজ) (v.) বিশ্রাম নেওয়া/ঘুমানো | take rest/sleep

Annotations & Explanations (টীকা ও ব্যাখ্যা)

"Like a huge Python" একটি বিশালাকার অজগর সাপের মত।

'Python' may suggest a fatal woman, a romantic enchantress; অজগর সাপটি একটি ভয়ংকরী মহিলা বা একটি জাদুকরীকে বোঝাতে পারে।

"winding round and round / The rugged trunk" খসখসে গুঁড়িটির চারপাশে বৃত্তাকারে পেঁচিয়ে রয়েছে।
"indented deep with scars" গভীরভাবে দাঁত বসিয়ে ক্ষত চিহ্ন তৈরি করেছে।

The word 'scars' expresses the memory and anguish of Toru Dutt who lost her siblings - her elder brother Abju and her elder sister Aru - who were her constant companions in her childhood. Symbolically the poetess wants to say that just as the creeper has created the wound by winding round the Casuarina tree, in the similar way, the death of her elder brother Abju in 1865 at the age of 14 and her elder sister Aru in 1874 at the age of 20 has created a vacuum and a void, a gap and chasm in the mind of the poetess. This loss is something irrepairable.

"Up to its very summit near the stars / A creeper climbs" একটি লতানো গাছ গোড়া থেকে চূড়া পর্যন্ত উঠে গেছে। যেন মনে হচ্ছে গাছটি নক্ষত্রদের কাছাকাছি পৌঁছে গেছে।

The tree is so tall that the poetess thinks that the top of the tree seems to come near the stars.

"in whose embraces bound/ No other tree could live" যার আলিঙ্গনে বাঁধা পড়ে / অন্য কোন গাছ হলে হয়তো বাঁচতে পারত না।

Any other tree would not have been able to endure the tight hold of the creeper except the poetess' casuarina tree. That's why it is a special tree to the poetess.

"But gallantly The giant wears the scarf" বিশাল আকৃতির গাছটি গর্বের সাথে/সাহসিকতার সাথে মাফলারটি (লতাগাছটি) পড়ে আছে।

Here the casuarina tree is compared with a giant because of its huge size. This is an example of metaphor.

"...flowers are hung / In crimson clusters all the boughs among" ক্যাজুয়রিনা গাছের ডালগুলি থেকে টকটকে লাল ফুলগুলি স্তবকে স্তবকে (থোকায় থোকায়) ঝুলে রয়েছে।

Dark-red coloured flowers are hanging from the branches of the tree in groups.

"Where on all day are gathered bird and bee" যেখানে সারাদিন ধরে পাখিরা এবং মৌমাছিরা এসে জড়ো হয়েছে।

Here the poetess wants to mean that dark red (crimson) flowers are hanging in bunches from the branches of the tree. Birds and bees are seen gathering around the casuarina tree in order to collect honey/manna from the tree.

"And oft at nights the garden overflows / With one sweet song that seems to have no close" কবি বলতে চেয়েছেন যে বাগান থেকে যে মিষ্টিমধুর গান ভেসে আসছে সেটি অন্তহীন, এই গানে কোন থামালে না।

Here the poetess means to suggest that a melodious and mellifluous music is coming from every nook and corner of the garden. The song, the poetess thinks, seems to be never ending. The eternal music of the bird and the bee reminds the reader of Keats' Nightingale in "Ode to a Nightingale" and Skylark in Shelley's "Ode to a Skylark". To the poetess, the song is a source of infinite and immense pleasure. It also reminds one of the sweet song of the girl in Wordsworth's "The Solitary Reaper" - "O listen! for the Vale profound / Is overflowing with the sound."

"Sung darkling from our tree, while men repose" পাখিরা গান করছে এবং অন্ধকারের মধ্য থেকে গাছে বসে থাকা পাখিদের এবং মৌমাছিদের গান কবি শুনতে পারছেন।

The poet can hear the song of the birds and bees. Sitting on the branches of the trees, the dark 'in full throated ease' ("Ode to a Nightingale"). The word 'darkling' also reminds a perceptive reader of Keats' phrase 'darkling I listen' in "Ode to a Nightingale".

Comments