দুর্গাপূজা নিয়ে বাংলা থেকে ইংরেজি অনুবাদ (Bengali to English Translation on Durga Puja)Answer Key of Translation Part 21
বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে Bengali to English Translation একটি গুরুত্বপূর্ণ অংশ। শারদোৎসব বা দুর্গাপূজা সম্পর্কিত ২২টি গুরুত্বপূর্ণ বাংলা বাক্যের নির্ভুল ও সাবলীল ইংরেজি অনুবাদ নিচে সংকলন করা হলো।
১. দুর্গাপূজা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব।
Durga Puja is the greatest festival of Bengalis.
২. শরৎকালে আকাশে সাদা মেঘ আর নদীর ধারে কাশফুল দেখা যায়।
In autumn, white clouds are seen in the sky and Kash flowers blossom along riverbanks.
৩. দেবী দুর্গার দশটি হাত এবং তিনি সিংহের পিঠে চড়ে আসেন।
Goddess Durga has ten hands and she arrives riding on a lion.
৪. পূজার সময় সবাই নতুন জামাকাপড় পরে।
Everyone wears new clothes during the festival./pujo.
৫. শিশুরা মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখতে খুব ভালোবাসে।
Children love hopping/travelling from pandal to pandal to see the idols.
৬. ঢাকের আওয়াজ আর ধুনুচি নাচে চারিদিক মেতে ওঠে।
The atmosphere comes alive with the beats of the dhak and the spirited dhunuchi dance.
৭. বিজয়া দশমীর দিনে মিষ্টিমুখ করা একটি সুন্দর নিয়ম।
Sharing sweets on the day of Vijaya Dashami is a delightful custom.
৮. মা দুর্গা তাঁর চার সন্তানকে নিয়ে মর্ত্যে আসেন।
Goddess Durga descends to the earth along with her four children.
৯. দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি মিলনের মহোৎসব।
Durga Puja is not merely a religious festival; it is a grand carnival of togetherness.
১০. মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনে বাঙালির পূজা শুরু হয়।
The festivities begin for Bengalis at the dawn of Mahalaya by listening to Birendra Krishna Bhadra's Chandi recitation.
১১. কুমারটুলির শিল্পীরা মাসের পর মাস পরিশ্রম করে প্রতিমা তৈরি করেন।
The artisans of Kumartuli toil for months to craft the magnificent idols.
১২. আলো ঝলমলে মণ্ডপ এবং অসাধারণ প্রতিমা দেখতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামেন।
Millions of people take to the streets to witness the dazzling pandals and splendid idols.
১৩. অঞ্জলি দেওয়ার জন্য ভোর থেকেই মণ্ডপে ভক্তদের ভিড় জমতে থাকে।
Devotees begin gathering at the pandals from early dawn to offer Anjali.
১৪. ধনী-দরিদ্র নির্বিশেষে সকল স্তরের মানুষ একসঙ্গে এই আনন্দে মেতে ওঠেন।
People from all walks of life, regardless of wealth or status, partake in this joy together.
১৫. অষ্টমী এবং নবমীর সন্ধ্যায় আরতির দৃশ্য সত্যিই অসাধারণ।
The evening Aarti on Ashtami and Navami presents a truly breathtaking sight.
১৬. দশমীর দিন মাকে বিদায় জানানোর সময় সবার মন ভারাক্রান্ত হয়ে ওঠে।
Everyone's heart turns heavy while bidding farewell to the Goddess on Dashami.
১৭. অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই দেবী দুর্গার আরাধনার মূল বার্তা।
The core essence of worshipping Goddess Durga is the vanquishing of evil and the triumph of truth and justice.
১৮. আধুনিক যুগে কলকাতার দুর্গাপূজা এক বিশাল কারুশিল্প প্রদর্শনীতে রূপান্তরিত হয়েছে।
In modern times, Kolkata's Durga Puja has evolved into an enormous open-air public art installation.
১৯. বাঙালির এই বর্ণময় শারদোৎসব ইউনেস্কোর (UNESCO) আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে।
This colorful autumn festival of Bengal has been inscribed on UNESCO's Representative List of the Intangible Cultural Heritage of Humanity.
২০. জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দুর্গাপূজা সমাজের সমস্ত মানুষকে একসূত্রে বাঁধে।
Irrespective of caste, creed, or community, Durga Puja unites people from all walks of life into a single thread.
২১. প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গে শুরু হয় আগামী বছরের জন্য নতুন প্রতীক্ষা।
With the immersion of the idol, a fresh year-long anticipation begins anew.
২২. থিম-ভিত্তিক প্যান্ডেল নির্মাণ এখন ঐতিহ্য এবং আধুনিক শিল্পের এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।
The creation of theme-based pandals has now forged a harmonious fusion of heritage and contemporary art.
Comments
Post a Comment