Madhyamik Test 2027 | Class X Test 2026 |Madhyamik Test 2027 Geography Question pdf |Madhyamik Test Examination 2026 Geography Question Paper

 

Muninagar Radhakanta Vidyapith (H.S.)-এর Madhyamik Test Examination – 2026-এর Geography (ভূগোল) বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য এই প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

School Name: Muninagar Radhakanta Vidyapith (H.S.)
Examination: Madhyamik Test Examination – 2026
Class: Class – X (WBBSE)
Subject: Geography (ভূগোল)
Full Marks: 90 | Time: 3 Hours 15 Minutes

বিভাগ – ক

১. বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো :- (১×১৪=১৪)

i) শিলার স্বস্থানে বিচূর্ণন ও বিয়োজনকে বলে –
a) পর্যায়ন    b) অবরোহণ    c) আরোহণ    d) আবহবিকার ।

ii) জলপ্রপাতের পাদদেশে তৈরি হয় –
a) মন্থকূপ    b) প্রপাত কূপ    c) ফিয়র্ড    d) পলল ব্যজনী ।

iii) মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে –
a) পিরামিড চূড়া    b) হিমশৈল    c) নুনাটক    d) হিমদ্রোণী ।

iv) বৈপরীত্য উত্তাপ দেখা যায় –
a) পার্বত্য উপত্যকায়    b) মালভূমিতে    c) সমভূমিতে    d) মরুভূমিতে ।

v) ফিলিপাইন দ্বীপপুঞ্জের ক্রান্তীয় ঘূর্ণবাতের নাম হল –
a) টর্নেডো    b) উইলি-উইলি    c) ব্যাগুই    d) টুইস্টার ।

vi) উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না –
a) হিমপ্রাচীর    b) শৈবালসাগর    c) মগ্নচড়া    d) ঘনকুয়াশা ।

vii) ফ্লাই অ্যাশ হল –
a) কঠিন বর্জ্য    b) তরল বর্জ্য    c) গ্যাসীয় বর্জ্য    d) বিষাক্ত বর্জ্য ।

viii) ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হল –
a) জম্মু ও কাশ্মীর    b) লাডাক    c) পুদুচেরি    d) দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ

ix) শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে –
a) খাদার    b) ভাঙ্গর    c) ভাবর    d) বেট ।

x) ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় –
a) গ্রীষ্মকালে    b) বর্ষাকালে    c) শরৎকালে    d) শীতকালে ।

xi) ‘শিল্পের শিল্প’ বলা হয় –
a) মোটর গাড়ি নির্মাণ শিল্পকে    b) পেট্রোরসায়ন শিল্পকে    c) তথ্যপ্রযুক্তি শিল্পকে    d) বস্ত্রবয়ন শিল্পকে ।

xii) কৃষক প্রধানত তার নিজের পরিবারের খাদ্যের চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে বলে –
a) বাণিজ্যিক কৃষি    b) মিশ্র কৃষি    c) জীবিকাসত্তাভিত্তিক কৃষি    d) বাগিচা কৃষি ।

xiii) আল্পীয় অরণ্যের একটি উদ্ভিদ হল –
a) স্প্রুস    b) জুনিপার    c) উইলো    d) পাইন ।

xiv) 15' × 15' অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল (R.F.) হলো –
a) 1:25000    b) 1:50000    c) 1:100000    d) 1:250000

বিভাগ – খ

২. ২.১ নিম্নলিখিত বাক্যগুলি সঠিক হলে পাশে ‘শুদ্ধ’ এবং ভুল হলে পাশে ‘অশুদ্ধ’ লেখো (যে কোনো ছয়টি) :- (১×৬=৬)

i) অশ্বক্ষুরাকৃতি হ্রদ নদীর ক্ষয়, বহন ও সঞ্চয়কার্যের ফলে গঠিত হয়।
ii) মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘযুক্ত রাত্রি বেশি শীতল।
iii) সমভূমির চেয়ে পর্বতে বায়ুর চাপ কম হয়।
iv) নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রজলের লবণতা সর্বাধিক।
v) তথ্যপ্রযুক্তি শিল্প ভীষণভাবে আউট সোর্সিং-এর উপর নির্ভরশীল।
vi) ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনা পচনে হিউমাস তৈরি হয়।
vii) বেশি সংখ্যক পিক্সেল উপগ্রহচিত্রের গুণগতমান হ্রাস করে।

২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো :- (যে কোনো ছয়টি) (১×৬=৬)

i) শিলাময় মরুভূমি সাহারায় __________ নামে পরিচিত।
ii) রসেমতানের অমসৃণ ঢালটি __________ পদ্ধতিতে সৃষ্টি হয়।
iii) বায়ুমণ্ডলের সর্বনিম্ন উষ্ণতা __________ স্তরে দেখা যায়।
iv) ভারতের কফি গবেষণাগার কর্ণাটকের __________ -এ অবস্থিত।
v) ভারতের ১নং জাতীয় জলপথ হলদিয়া থেকে __________ পর্যন্ত বিস্তৃত।
vi) ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে __________ বলে।
vii) স্বচ্ছ ও গভীর জলকে উপগ্রহ চিত্রে __________ রঙে দেখায়।

২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও :- (যে কোনো ছয়টি) (১×৬=৬)

i) নদীর জলের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পায় ?
ii) ভারত মহাসাগরের সমুদ্রস্রোত কোন্ বায়ুপ্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত ?
iii) কোন্ মৃত্তিকা ভারতে সর্বাধিক স্থান দখল করে আছে ?
iv) আকাশে মেঘাচ্ছন্নতা পরিমাপের একক কী ?
v) অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কী নামে পরিচিত ?
vi) পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ?
vii) ভারতবর্ষে জনগণনা কত বছর অন্তর হয় ?
viii) Survey of India-র সদর দপ্তর কোথায় অবস্থিত ?

২.৪ বামস্তম্ভের সাথে ডানস্তম্ভ মিলিয়ে লেখো :- (১×৪=৪)

বামস্তম্ভ ডানস্তম্ভ
a) প্লায়া i) মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র
b) গুরগাঁও ii) স্যালাইনা
c) মগ্নচড়া iii) উলার
d) জম্মু ও কাশ্মীর iv) মৎস্যক্ষেত্র

বিভাগ – গ

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :- (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (২×৬=১২)

i) ধারণ অববাহিকা কাকে বলে ?
অথবা ‘কার্যকরী সৌর বিকিরণ’ বলতে কী বোঝ ?

ii) জেটবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
অথবা পেরিজি জোয়ার বলতে কী বোঝ ?

iii) বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে ?
অথবা পৌরসভার বর্জ্যের সংজ্ঞা দাও।

iv) গঙ্গা নদীর একটি ডানতীর ও একটি বামতীরের উপনদীর নাম লেখো।
অথবা মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও।

v) বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে ?
অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝ ?

vi) সক্রিয় সেন্সর কী ?
অথবা উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখো।

বিভাগ – ঘ

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও :- (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) (৩×৪=১২)

i) মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন ?
অথবা রসেমতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

ii) বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় ?
অথবা জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো।

iii) ভারতের সড়কপথ ও রেলপথের প্রতিটির তিনটি করে সুবিধা আলোচনা করো।
অথবা মৃত্তিকা সংরক্ষণের যে কোনো তিনটি পদ্ধতি উল্লেখ করো।

iv) ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো।
অথবা জিওস্টেশনারি ও সান-সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো।

বিভাগ – ঙ

৫. ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- (৫×২=১০)

i) শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও।
ii) পৃথিবীপৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো।
iii) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো।
iv) সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো।

৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :- (৫×২=১০)

i) ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো।
ii) ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো।
iii) ভারতের কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
iv) পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো।

বিভাগ – চ

৬. প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে, মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। (১×১০=১০)

i) শিবালিক পর্বত।
ii) নর্মদা নদী।
iii) বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল।
iv) লোকটাক হ্রদ।
v) ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল।
vi) পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল।
vii) পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র।
viii) পশ্চিম উপকূলের একটি মহানগর।
ix) ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল।
x) বিশাখাপত্তনম্ বন্দর।

মাধ্যমিক ২০২৭-এর সমস্ত বিষয়ের টেস্ট পেপার, সাজেশন ও নোটস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন:

Visit WWW.PKGWAY.IN Subscribe PKG SIR YouTube

📄 Download Geography Test Question Paper PDF

Muninagar Radhakanta Vidyapith (H.S.) – Madhyamik Test Examination 2026 (Class – X | Geography | F.M. – 90)-এর সম্পূর্ণ প্রশ্নপত্রটির PDF ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন:

⬇ Direct Download PDF 👁 View PDF Online

Powered by WWW.PKGWAY.IN | PKG SIR

🎓 অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে!

(VII–XII, B.A/M.A, Nursing, Job Prep) | ⚠️ সীমিত আসন সংখ্যা

এখুনি রেজিস্ট্রেশন করুন ➔
📢 জয়েন করুন WhatsApp স্টাডি গ্রুপে (ফ্রি নোটস ও সাজেশন)
Official Portal: www.pkgway.in | Verified by PKG English Study Centre

Comments