মাধ্যমিক ২০২৭ । বিষয় :ইতিহাস । মাধ্যমিক ২০২৭ এর টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্ন, Madhyamik Test 2027

মাধ্যমিক ২০২৭ এর টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্ন মাধ্যমিক ২০২৭ এর টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্ন,  

Class 10 Test Examination 2026

Muninagar Radhakanta Vidyapith (H.S.)/Bhara DDK High School

Muninagar ,Bishnupur ,Bankura

Madhyamik Test Examination–2026

Class – X Subject – History Time – 3 hours 15 minutes  F.M. – 90



প্রশ্নের নিচে   PDF   দেওয়া আছে


বিভাগ – ‘ক’

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :—                                                                                ১ × ২০ = ২০

১.১  নিম্ন বর্গের ইতিহাস চর্চার সাথে যুক্ত ছিলেন –

       ক) যদুনাথ সরকার        খ) রমেশচন্দ্র মজুমদার        গ) গৌতম ভদ্র        ঘ) অনিল শীল।

১.২  ‘নবান্ন’ নাটকটি রচনা করেছিলেন –

       ক) শিশির ভাদুড়ি        খ) বিজন ভট্টাচার্য        গ) মধুসূদন দত্ত        ঘ) দীনবন্ধু মিত্র।

১.৩  হিন্দু কলেজের বর্তমান নাম –

       ক) যাদবপুর বিশ্ববিদ্যালয়        খ) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়        গ) কলিকাতা বিশ্ববিদ্যালয়        ঘ) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

১.৪  কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে মহিলাদের মধ্যে প্রথম ডাক্তারি পাশ করেন –

       ক) কাদম্বিনী গাঙ্গুলি        খ) চন্দ্রমুখী বসু        গ) স্বর্ণ কুমারী দেবী        ঘ) লীলা নাগ রায়।

১.৫  বিবেকানন্দ শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন –

       ক) ১৮৯২ খ্রিস্টাব্দে        খ) ১৮৯৩ খ্রিস্টাব্দে        গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে        ঘ) ১৮৯৯ খ্রিস্টাব্দে।

১.৬  মজনু শাহ ছিলেন –

       ক) সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা        খ) তিতুমিরের সেনাপতি        গ) পাগলাপন্থী বিদ্রোহের নেতা        ঘ) রংপুর বিদ্রোহের নেতা।

১.৭  বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিল –

       ক) জগন্নাথ ধল        খ) রামরতন মল্লিক        গ) দীনবন্ধু মিত্র        ঘ) মির নিশার আলি।

১.৮  বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন –

       ক) ওয়ারেন হেস্টিংস        খ) উইলিয়াম বেন্টিঙ্ক        গ) লর্ড ক্যানিং        ঘ) লর্ড মাউন্ট ব্যাটেন।

১.৯  ভারত সভার প্রথম সভাপতি ছিলেন –

       ক) আনন্দমোহন বসু        খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়        গ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়        ঘ) শিবনাথ শাস্ত্রী।

১.১০  ‘গোরা’ উপন্যাসে গৌরমোহন ছিলেন একজন –

       ক) ব্রাহ্মণ যুবক        খ) পোর্তুগিজ যুবক        গ) মুসলিম যুবক        ঘ) আইরিশ যুবক।

১.১১  বিশ্বের প্রাচীনতম ছাপা বই হল –

       ক) হীরক সূত্র        খ) কোরাণ        গ) বাইবেল        ঘ) ঋকবেদ।

১.১২  ভারতীয় সাংবাদিকতার জনক রূপে অভিহিত ছিলেন –

       ক) উইলিয়াম কেরি        খ) জোসুয়া মার্সম্যান        গ) অগাস্টাস হিকি        ঘ) চার্লস উইলকিনস।

১.১৩  ‘অব্যক্ত’ গ্রন্থটি রচনা করেন –

       ক) জগদীশচন্দ্র বসু        খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর        গ) ডঃ মহেন্দ্রলাল সরকার        ঘ) তারকনাথ পালিত।

১.১৪  আল্লুরি সীতারাম রাজু নেতৃত্ব দিয়েছিলেন –

       ক) মোপলা বিদ্রোহ        খ) একা আন্দোলন        গ) চম্পারণ সত্যাগ্রহ        ঘ) রাম্পা বিদ্রোহ।

১.১৫  ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেন –

       ক) রাসবিহারী ঘোষ        খ) সুভাষচন্দ্র বসু        গ) জয়প্রকাশ নারায়ণ        ঘ) মানবেন্দ্রনাথ রায়।

১.১৬  Nightingale of India (ভারতের বুলবুল) নামে পরিচিত ছিলেন –

       ক) বাসন্তী দেবী        খ) কমলা নেহেরু        গ) সরোজিনী নাইডু        ঘ) সুচেতা কৃপালনি।

১.১৭  শৃঙ্খল ঝঙ্কার আত্মজীবনী হল –

       ক) লীলা নাগ        খ) কল্পনা দত্ত        গ) প্রীতিলতা ওয়াদ্দেদার        ঘ) বীনা দাস।

১.১৮  সত্যশোধক সমাজ এর মুখপত্র ছিল –

       ক) লাঙল        খ) গণবাণী        গ) দীনমিত্র        ঘ) জনতা।

১.১৯  দেশীয় রাজ্যদপ্তর গঠিত হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের –

       ক) ১৬ই মে        খ) ৫ই জুলাই        গ) ১৮ই জুলাই        ঘ) ২৬শে অক্টোবর।

১.২০  ১৯৫৫ খ্রিস্টাব্দের সরকারি ভাষা কমিশনের সদস্য ছিলেন –

       ক) সুনীতি কুমার চট্টোপাধ্যায়        খ) পবিত্র সরকার        গ) হৃদয়নাথ কুঞ্জরু        ঘ) মোরারজি দেশাই।

বিভাগ – ‘খ’

২। যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপ-বিভাগ থেকে অন্ততঃ ১টি করে প্রশ্নের উত্তর দিতে হবে) :—   ১ × ১৬ = ১৬

উপ-বিভাগ–২.১  একটি বাক্যে উত্তর দাও :—                                                                   ১ × ৪

   ২.১.১  তুহফৎ-উল-মুয়াহিদ্দিন গ্রন্থটি কার রচনা?

   ২.১.২  ‘তিন আইন’ কী?

   ২.১.৩  ডায়াট্রিক ব্রান্ডিস কে ছিলেন?

   ২.১.৪  পুনাচুক্তি (১৯৩২ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?

উপ-বিভাগ–২.২  সত্য না মিথ্যা নির্ণয় করো :—                                                               ১ × ৪

   ২.২.১  হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশ চন্দ্র ঘোষ।

   ২.২.২  মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিতি ছিলেন মাতঙ্গিনী হাজরা।

   ২.২.৩  সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন অশ্বিনীকুমার দত্ত।

   ২.২.৪  সুরেশচন্দ্র বসু লাইনো টাইপ নামে উন্নত টাইপ তৈরী করেন।

উপ-বিভাগ–২.৩  ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :—                                                    ১ × ৪

‘ক’ স্তম্ভ ‘খ’ স্তম্ভ

২.৩.১  র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি ১) লালা লাজপৎ রায়।

২.৩.২  সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি ২) মানবেন্দ্রনাথ রায়।

২.৩.৩  অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ৩) এন. জি. রঙ্গ।

২.৩.৪  সারাভারত কিষাণ কংগ্রেস ৪) আর.এস. নিম্বকার।

উপ-বিভাগ–২.৪  প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :—      ১ × ৪

   ২.৪.১  কলিকাতা বিশ্ববিদ্যালয় – একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান।

   ২.৪.২  একটি শ্রমিক আন্দোলনের কেন্দ্র – কানপুর।

   ২.৪.৩  আইন অমান্য আন্দোলনের কেন্দ্র – ডান্ডি।

   ২.৪.৪  পোর্তুগিজ উপনিবেশ – গোয়া।

উপ-বিভাগ–২.৫  নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :—        ১ × ৪

   ২.৫.১  বিবৃতি :— বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে।

          ব্যাখ্যা-১ : আবহাওয়া জনিত কারণে নিজেকে রক্ষা করার জন্য।

          ব্যাখ্যা-২ : পোশাকে বৈচিত্র আনার জন্য।

          ব্যাখ্যা-৩ : নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য।

   ২.৫.২  বিবৃতি :— শিক্ষিত বাঙালি সমাজের বৃহৎ অংশ মহাবিদ্রোহকে (১৮৫৭) সমর্থন জানান নি।

          ব্যাখ্যা-১ : বিদ্রোহীরা কারও সমর্থন চায়নি।

          ব্যাখ্যা-২ : শিক্ষিত বাঙালিরা ইংরেজ সরকারের প্রশাসনিক কাঠামোতে অভ্যস্ত হয়ে পড়েছিল।

          ব্যাখ্যা-৩ : রাজন্যবর্গ ও জমিদারদের সাথে মধ্যবিত্ত শ্রেণীর বিরোধ ছিল।

   ২.৫.৩  বিবৃতি :— শ্রীনিকেতন হাতে কলমে শিক্ষার জন্য গড়ে উঠেছিল।

          ব্যাখ্যা-১ : ছাত্রদের লেখার অভ্যাস বৃদ্ধির জন্য।

          ব্যাখ্যা-২ : হাতে ধরে লেখা শেখানোর জন্য।

          ব্যাখ্যা-৩ : বৃত্তিমূলক শিক্ষা বিস্তারের জন্য।

   ২.৫.৪  বিবৃতি :— স্বাধীন ভারতের অন্যতম সমস্যা ছিল উদ্বাস্তু সমস্যা।

          ব্যাখ্যা-১ : উদ্বাস্তুরা জঙ্গি আন্দোলন শুরু করে।

          ব্যাখ্যা-২ : উদ্বাস্তুরা ভারতে থাকতে রাজী ছিল না।

          ব্যাখ্যা-৩ : পাকিস্তান থেকে হিন্দুদের একটি বড়ো অংশ ভারতে আসতে বাধ্য হয়েছিল।

বিভাগ – ‘গ’

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) :—                      ২ × ১১ = ২২

৩.১ নিম্ন বর্গীয়দের ইতিহাস চর্চা বলতে কী বোঝ?

৩.২ ‘বাবু কালচার’ বলতে কী বোঝ?

৩.৩ শিক্ষা বিষয়ক প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝ?

৩.৪ বাংলার নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে কেন সমালোচনা করা হয়েছে?

৩.৫ স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?  

৩.৬ এনফিল্ড রাইফেলের ব্যবহার কীভাবে সমস্যার কারণ হয়ে ওঠে?

৩.৭ নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী?

৩.৮ ইংরাজরা ইলবার্ট বিলের বিরোধীতা কেন করেছিল?

৩.৯ শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ছিলেন?

৩.১০ ‘বিদ্যাসাগর সাট’ কী?

৩.১১ বীরেন্দ্রনাথ শাসমল কী জন্য জনপ্রিয় হয়ে ওঠেন?

৩.১২ A.I.T.U.C প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?

৩.১৩ রশিদ আলি দিবস কী?   

৩.১৪ র‍্যামসে ম্যাকডোনাল্ড এর সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির মূল বিষয় কী ছিল?

৩.১৫ ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন কী?   

৩.১৬ সরকারী ভাষা আইন এর মূল বিষয় কী ছিল?

বিভাগ – ‘ঘ’

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে) :—   ৪ × ৬ = ২৪

উপবিভাগ–ঘ-১

   ৪.১  নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ কর।

   ৪.২  জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলাদেবী চৌধুরাণীর জাতীয়তাবাদী প্রতিভার যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লিখ।

উপবিভাগ–ঘ-২

   ৪.৩  ঔপনিবেশিক শাসনকালে ভারতে সংগঠিত কৃষক বিদ্রোহগুলির সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো।

   ৪.৪  নীল বিদ্রোহের সংগঠক হিসাবে বুদ্ধিজীবী শ্রেণির ভূমিকা কেমন ছিল?

উপবিভাগ–ঘ-৩

   ৪.৫  ‘বারদৌলি সত্যাগ্রহ’ আন্দোলন সম্বন্ধে টীকা লিখ।

   ৪.৬  আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণির স্বতঃস্ফূর্ততা কমে গিয়েছিল কেন?

উপবিভাগ–ঘ-৪

   ৪.৭  বাংলায় উদ্বাস্তু সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা আলোচনা কর।

   ৪.৮  টীকা লিখ :— ‘রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন’ (১৯৫৩-১৯৫৮ খ্রিঃ)।

বিভাগ – ‘ঙ’

৫। পনেরো বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :—                                         

৮ × ১ = ৮

৫.১  হিন্দু প্যাট্রিয়ট ও গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা দুটি কীভাবে ঔপনিবেশ সরকার বিরোধী জনস্বার্থ সুরক্ষাকারী সাংবাদিকতার বিকাশ ঘটিয়েছিল?   [৪ + ৪]

৫.২  আনন্দ মঠ ও বর্তমান ভারত গ্রন্থ দুটির জাতীয়তাবোধের বিকাশে অবদান আলোচনা কর।   

[৪ + ৪]

   ৫.৩  ঔপনিবেশিক সরকার বিরোধী জাতীয় আন্দোলনে নারী সমাজের অবদান আলোচনা কর।   

[৮]

Download this question

Comments