MADHYAMIK TEST EXAMINATION - 2027,
মাধ্যমিক ২০২৭ এর টেস্ট পরীক্ষার ইতিহাস বিষয়ের প্রশ্ন,
MADHYAMIK TEST EXAMINATION - 2027
MADHYAMIK TEST EXAMINATION - 2026
বিষয় : ইতিহাস (History)
Time : 3 Hours 15 Minutes Full Marks : 90
বিভাগ - 'ক'
১। সঠিক উত্তরটি নির্বাচন করো :১×২০=২০
১.১) ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার প্রবক্তা হলেন—
(ক) রণজিৎ গুহ
(খ) পি এন চোপ্ৰা
(গ) যদুনাথ সরকার
(ঘ) দাদাভাই নওরোজি
১.২) স্বদেশি আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন—
(ক) সরলাদেবী চৌধুরানী
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.৩) ‘হুতোম’ যাঁর ছদ্মনাম—
(ক) দীনবন্ধু মিত্র
(খ) হরিনাথ মজুমদার
(গ) কেশবচন্দ্র সেন
(ঘ) কালীপ্রসন্ন সিংহ
১.৪) ‘নববিধান’ প্রতিষ্ঠা করেন—
(ক) অক্ষয়কুমার দত্ত
(খ) কেশবচন্দ্র সেন
(গ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) দ্বারকানাথ ঠাকুর
১.৫) History of Bengal গ্রন্থটি রচনা করেছেন—
(ক) যদুনাথ সরকার
(খ) সুশোভন সরকার
(গ) সুমিত সরকার
(ঘ) আর সি মজুমদার
১.৬) চুয়াড়দের একজন নেতা ছিলেন—
(ক) দুর্জন সিংহ
(খ) দুর্বল সিংহ
(গ) দুর্জয় সিংহ
(ঘ) দুর্ময় সিংহ
১.৭) বারাসাত বিদ্রোহে নেতৃত্ব দেন—
(ক) দুদু মিঞা
(খ) দিগম্বর বিশ্বাস
(গ) তিতুমির
(ঘ) বীরসা মুণ্ডা
১.৮) মহারানির ঘোষণাপত্র (১৮৫৮) অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন—
(ক) লর্ড ডালহৌসি
(খ) লর্ড ক্যানিং
(গ) লর্ড বেন্টিঙ্ক
(ঘ) লর্ড মাউন্টব্যাটেন
১.৯) ভারতসভার কার্যকলাপে যুক্ত ছিলেন—
(ক) কেশবচন্দ্র সেন
(খ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(গ) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
(ঘ) গগনেন্দ্রনাথ ঠাকুর
১.১০) ‘নব্যবঙ্গ চিত্রকলার জনক’ কাকে বলা হয়—
(ক) নন্দলাল বসু
(খ) রবি ভার্মা
(গ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
১.১১) ইউ. এন. রায় অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল—
(ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে
(খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে
(গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে
(ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে
১.১২) ভারতে ‘হাফটোন’ প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
(খ) সুকুমার রায়
(গ) পঞ্চানন কর্মকার
(ঘ) চার্লস উইলকিনস
১.১৩) মোপলা বিদ্রোহ হয়—
(ক) মালাবার উপকূলে
(খ) কোঙ্কন উপকূলে
(গ) কাথিয়াবাড়ে
(ঘ) মাদ্রাজে
১.১৪) ‘ভায়াকম’ আন্দোলন হয়েছিল—
(ক) গুজরাতে
(খ) অন্ধ্রপ্রদেশে
(গ) ত্রিবাঙ্কুর রাজ্যে
(ঘ) পাঞ্জাবে
১.১৫) মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল—
(ক) ১৯২৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৭ খ্রিস্টাব্দে
(গ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২৯ খ্রিস্টাব্দে
১.১৬) বঙ্গভঙ্গ রদ হয়—
(ক) ১৯১১ খ্রিস্টাব্দে
(খ) ১৯১২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৪ খ্রিস্টাব্দে
১.১৭) গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়—
(ক) ১৯৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৯৩১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩৩ খ্রিস্টাব্দে
১.১৮) দলিত-এর বিকল্প হিসেবে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেছেন—
(ক) বি আর আম্বেদকর
(খ) মহাত্মা গান্ধি
(গ) যোগেন্দ্রনাথ মণ্ডল
(ঘ) রাসবিহারী বসু
১.১৯) ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন—
(ক) ভি. পি. মেনন
(খ) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) এস. আহমেদ
১.২০) ১৯৫০ খ্রিস্টাব্দের নেহরু-লিয়াকত চুক্তি যে নামে পরিচিত, তা হল—
(ক) কলকাতা চুক্তি
(খ) ঢাকা চুক্তি
(গ) দিল্লি চুক্তি
(ঘ) করাচি চুক্তি
বিভাগ - 'খ'
২। প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও :
১×১৬=১৬
উপবিভাগ - ২.১ : একটি বাক্যে উত্তর দাও :
১×৪=৪
২.১.১) ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন?
২.১.২) হাজি মহম্মদ মহসিন কে ছিলেন?
২.১.৩) ‘ছোট বউ’ ও ‘বড়ো বউ’ কী?
২.১.৪) বাংলায় কৃষক প্রজাপার্টি কে প্রতিষ্ঠা করেন?
উপবিভাগ - ২.২ : ঠিক বা ভুল নির্ণয় করো :
১×৪=৪
২.২.১) কেশবচন্দ্রের প্রচেষ্টাতেই ব্রিটিশ সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে তিন আইন পাস করেন।
২.২.২) শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
২.২.৩) মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি।
২.২.৪) গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন।
উপবিভাগ - ২.৩ : ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :
১×৪=৪
‘ক’ স্তম্ভ
‘খ’ স্তম্ভ
২.৩.১ হরিনাথ মজুমদার
ক) বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট
২.৩.২ অরবিন্দ ঘোষ
খ) গ্রামবার্তা প্রকাশিকা
২.৩.৩ তারকনাথ পালিত
গ) হিন্দু মেলা
২.৩.৪ নবগোপাল মিত্র
ঘ) বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
উপবিভাগ - ২.৪ : প্রদত্ত ভারতবর্ষের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো :
১×৪=৪
২.৪.১ সাঁওতাল বিদ্রোহের এলাকা
২.৪.২ নীল বিদ্রোহের একটি কেন্দ্র
২.৪.৩ দেশীয় রাজ্য হায়দরাবাদ
২.৪.৪ পুনর্গঠিত রাজ্য গুজরাট
উপবিভাগ - ২.৫ : নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো :
১×৪=৪
২.৫.১) বিবৃতি : রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন।
ব্যাখ্যা - ১) সতীদাহপ্রথা বন্ধ করার জন্য আবেদন হিসেবে।
ব্যাখ্যা - ২) ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
ব্যাখ্যা - ৩) ভারতে সংস্কৃত শিক্ষার বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে।
২.৫.২) বিবৃতি : ১৯০৬ খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
ব্যাখ্যা - ১) বৈজ্ঞানিক গবেষণার উন্নতির জন্য।
ব্যাখ্যা - ২) কারিগরি শিক্ষার উন্নতির জন্য।
ব্যাখ্যা - ৩) সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য।
২.৫.৩) বিবৃতি : ব্রিটিশ সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে “মিরাট ষড়যন্ত্র মামলা” শুরু করে।
ব্যাখ্যা - ১) এর উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা।
ব্যাখ্যা - ২) এর উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা।
ব্যাখ্যা - ৩) এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।
২.৫.৪) বিবৃতি : সরোজিনী নাইডু “ভারতের নাইটিঙ্গেল” নামে পরিচিত ছিলেন।
ব্যাখ্যা - ১) সরোজিনী ভালো গান গাইতে পারতেন।
ব্যাখ্যা - ২) সরোজিনী ভালো কবিতা লিখতে পারতেন।
ব্যাখ্যা - ৩) সরোজিনী ভালো আবৃত্তি করতে পারতেন।
বিভাগ - 'গ'
৩। দুটি অথবা তিনটি বাক্যে নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে কোনো ১১টি)
২×১১=২২
৩.১) সামাজিক ইতিহাস কী?
৩.২) খাদ্যাভ্যাসের ইতিহাসচর্চা আমাদের কী কী বিষয় জানতে সাহায্য করে?
৩.৩) শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত?
৩.৪) বাংলার নারীশিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো।
৩.৫) ‘দার-উল-হারব’ ও ‘দার-উল-ইসলাম’ বলতে কী বোঝায়?
৩.৬) বিশ্বনাথ সর্দার বিখ্যাত কেন?
৩.৭) মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রি.) কী?
৩.৮) লর্ড লিটন প্রবর্তিত দুটি প্রতিক্রিয়াশীল আইন কী ছিল?
৩.৯) পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
৩.১০) মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত?
৩.১১) ‘তিনকাঠিয়া প্রথা’ কী?
৩.১২) ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কী ছিল?
৩.১৩) মিলন মন্দির স্থাপনের উদ্দেশ্য কী ছিল?
৩.১৪) ‘পুনা চুক্তি’ কী?
৩.১৫) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়?
৩.১৬) পট্টি শ্রীরামালু কে ছিলেন?
বিভাগ - 'ঘ'
৪। সাত বা আটটি বাক্যে প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দাও :
৪×৬=২৪
উপবিভাগ - ঘ.১
৪.১) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো।
৪.২) ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব ব্যাখ্যা করো।
উপবিভাগ - ঘ.২
৪.৩) সাঁওতাল বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।
৪.৪) ‘আনন্দমঠ’ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল।
উপবিভাগ - ঘ.৩
৪.৫) ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো।
৪.৬) টীকা লেখো : বারদৌলি সত্যাগ্রহ (১৯২৮ খ্রিস্টাব্দ)।
উপবিভাগ - ঘ.৪
৪.৭) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো।
৪.৮) টীকা লেখো : রাজ্য পুনর্গঠন কমিশন ও আইন।
বিভাগ - 'ঙ'
৫। পনেরো-ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :
৮×১=৮
৫.১) শ্রীরামকৃষ্ণের সমন্বয়বাদী মতাদর্শকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? বিবেকানন্দের ধর্মসংস্কারের অভিমুখ ব্যাখ্যা করো।
(৫+৩)
৫.২) রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ও বিশ্বভারতী ভাবনার মাধ্যমে কীভাবে প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিল তা ব্যাখ্যা করো।
(৪+৪)
৫.৩) ভারতছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
(৫+,৩)
🎓 অনলাইন পেইড কোর্সে ভর্তি চলছে!
(VII–XII, B.A/M.A, Nursing, Job Prep) | ⚠️ সীমিত আসন সংখ্যা
এখুনি রেজিস্ট্রেশন করুন ➔
Comments
Post a Comment