এতদ্বারা আমাদের স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে যে, আমাদের স্কুল আগামী ৫ই জুন ,বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্কুলে ‘Keep Your Scool Clean’ শীর্ষক একটি কর্মসূচি গ্রহণ/আয়োজন করতে চলেছে।
এটি সকাল ১১টায় শুরু হবে এবং বিকেল ৪টে পর্যন্ত চলবে।
তোমরা জানো যে আমাদের শ্রেণীকক্ষ এবং স্কুলের আঙিনা প্রতিদিন ধুলোবালি, কাগজের টুকরো, ঝরা পাতা, ফেলে দেওয়া খাবারের প্যাকেট, বল-পয়েন্ট কলমের রিফিল ইত্যাদি দিয়ে নোংরা হয়।
এই ধুলোবালি এবং ময়লা কেবল আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, বরং স্কুলের সৌন্দর্য এবং সঠিক পরিবেশকেও নষ্ট করে।
বর্তমান এই অভিযানের উদ্দেশ্য হলো আমাদের স্কুলে পরিচ্ছন্নতা এবং সঠিক পরিবেশের প্রসার ঘটানো।
সব ছাত্র-ছাত্রীদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, যেখানে আমরা ঝাড়ু দিয়ে ধুলোবালি পরিষ্কার করে আমাদের শ্রেণীকক্ষগুলি সাফ করব এবং পরে ফিনাইল মেশানো জল দিয়ে মেঝে ধুয়ে ফেলব।
আমরা স্কুলের আঙিনাও পরিষ্কার করব এবং ধুলো, ময়লা ও আবর্জনা ঝুড়িতে সংগ্রহ করে কাছের ডাম্পিং গ্রাউন্ডে বা ময়লা ফেলার জায়গায় ফেলে দেব।
আমরা প্রতি মাসে এই কার্যক্রমটি পুনরায় করার আশা রাখি।
এই বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
আরও তথ্যের জন্য নিম্নস্বাক্ষরকারীর সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনাদের সক্রিয় সমর্থন একান্তভাবে কাম্য।
Comments
Post a Comment