Translation Part 10 ,Translation on visiting the public library

 

  1. চিঠির শুরুতেই আমার ভালোবাসা নিও।
  2. অনেকদিন হলো আমরা একে অপরের থেকে দূরে আছি।
  3. আমি এইমাত্র তোমার মিষ্টি চিঠিটি পেলাম।
  4. তোমার পরীক্ষার ফল জেনে আমি মর্মাহত।
  5. এর কারণ আমার জানা আছে।
  6. আমি জানতে পেরেছি যে তোমার বাড়িতে ভালো বইয়ের অভাব রয়েছে।
  7. তাই আমি তোমার সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব।
  8. আমি জানি তোমাদের এলাকায় একটি বিখ্যাত পাবলিক লাইব্রেরি আছে।
  9. তাই তোমার সেখানে যাওয়া উচিত এবং আজই একটি মেম্বারশিপ (সদস্যপদ) নেওয়া উচিত।
  10. লাইব্রেরি কোনো বিলাসিতা নয় বরং জীবনের অন্যতম প্রয়োজনীয়তা।
  11. এটি শিক্ষার মন্দির।
  12. এটি বিভিন্ন ধরণের বইয়ের ভাণ্ডার (সেখানে তুমি নানা রুচির বই খুঁজে পেতে পারো)।
  13. লাইব্রেরিতে জার্নাল, খবরের কাগজ এবং ম্যাগাজিনও থাকে।
  14. এটি নিবিড় এবং মনোযোগ সহকারে পড়াশোনা করার উপযুক্ত জায়গা।
  15. তাই তোমার যতবার সম্ভব লাইব্রেরিতে যাওয়া উচিত।
  16. এমনকি তুমি লাইব্রেরি থেকে বই ধারও নিতে পারো।
  17. এভাবে ধীরে ধীরে একটি ভালো অভ্যাস গড়ে উঠবে।
  18. লাইব্রেরি নিশ্চিতভাবে তোমার সেরা বন্ধু হয়ে উঠবে।
  19. আমি আশা করি তুমি আমার আবেদনটি যথেষ্ট গুরুত্বের সাথে বিবেচনা করবে।
  20. আজ আর নয়, আমাদের দেখা হলে বিস্তারিত কথা হবে।
  21. তোমার বাবা-মাকে আমার শ্রদ্ধা জানিও। তোমার জন্য অনেক ভালোবাসা রইল।

Comments