Observance of International Yoga Day at ABC High School
Bishnupur, Bankura, June 22, 2026: The International Yoga Day was celebrated yesterday at ABC High School with great joy and discipline. The main aim of this programme was to make students aware of the benefits of Yoga for a healthy mind and body.
The function started early in the morning at 6:30 AM on the school ground. A well-known local yoga expert was the chief guest of the programme. The Headmaster and other teachers welcomed the guests with flowers.
The programme began with a short speech by the chief guest. He explained how Yoga helps us to stay fit and active. After that, all the students and teachers spread their mats on the ground. Under the guidance of our physical education teacher, everyone performed important Asanas like Tadasana and Padmasana. Students also practiced Pranayama (breathing exercises) and meditation for one hour.
After the yoga session, a small meeting was held in the school hall. The speakers told the students that daily yoga can reduce stress and increase concentration in studies.
At the end, our Headmaster delivered a beautiful speech. He advised all the students to practice yoga every day at home. The school distributed fresh fruits to all the participants. With the help of students and teachers, the whole function was a grand success.
এবিসি হাই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন
বিষ্ণুপুর, বাঁকুড়া, ২২শে জুন, ২০২৬: গতকাল এবিসি হাই স্কুলে অত্যন্ত আনন্দ এবং শৃঙ্খলার মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। সুস্থ মন ও শরীরের জন্য যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সকাল সাড়ে ৬টায় স্কুলের মাঠে শুরু হয়। এলাকার একজন সুপরিচিত যোগ বিশেষজ্ঞ এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষকেরা ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান।
প্রধান অতিথির একটি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠানটি শুরু হয়। তিনি বুঝিয়ে বলেন যে কীভাবে যোগব্যায়াম আমাদের সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। এরপর সব ছাত্র-ছাত্রী এবং শিক্ষকেরা মাঠে আসন পাতেন। আমাদের শারীরিক শিক্ষার (Physical Education) শিক্ষকের পরিচালনায় সকলে তাড়াসন এবং পদ্মাসন-এর মতো কিছু গুরুত্বপূর্ণ আসন করেন। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীরা ১৫ মিনিট ধরে প্রাণায়াম (শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম) এবং ধ্যান অনুশীলন করে।
যোগব্যায়ামের সেশন শেষ হওয়ার পর স্কুলের হলে একটি ছোট সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে প্রতিদিন যোগব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।
সবশেষে, আমাদের প্রধান শিক্ষক মহাশয় একটি সুন্দর বক্তব্য রাখেন। তিনি সমস্ত ছাত্র-ছাত্রীদের বাড়িতে প্রতিদিন যোগব্যায়াম করার পরামর্শ দেন। স্কুলের পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে তাজা ফল বিতরণ করা হয়। ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় পুরো অনুষ্ঠানটি দারুণভাবে সফল হয়েছে।

Comments
Post a Comment