Future Indefinite Tense
ভবিষ্যৎ কালের সাধারণ নিয়মগুলো শিখুন সহজ বাংলায়
ভবিষ্যৎকালে কোনো কাজ "হবে" বা করা হবে বোঝালে Future Indefinite Tense হয়।
সাধারণ নিয়ম (General Rule):
- First Person (I, We) এর পর সাধারণত Shall বসে।
- Second & Third Person (You, He, She, They, It) এর পর সাধারণত Will বসে।
(i) Assertive Sentence (হ্যাঁ-বোধক)
Structure: Subject + shall/will + Verb (Present Form) + Others
১. আমি সেখানে যাব। ➔ I shall go there.
২. আমরা বাসে করে যাব। ➔ We shall go by bus.
৩. সে একটি চিঠি লিখবে। ➔ He will write a letter.
(ii) Interrogative Sentence (প্রশ্নবোধক)
Structure: Shall/Will + Subject + Verb + Others + ?
১. আমি কি সেখানে যাব? ➔ Shall I go there?
২. আমরা কি বাসে করে যাব? ➔ Shall we go by bus?
(iii) Negative Sentence (না-বোধক)
Structure: Subject + shall/will + not + Verb + Others
১. আমি সেখানে যাব না। ➔ I shall not go there.
২. আমরা বাসে করে যাব না। ➔ We shall not go by bus.
⚠️ বিশেষ নিয়ম: প্রতিজ্ঞা বা নিশ্চয়তা (Determination)
যদি বাক্যে কোনো প্রতিজ্ঞা, নিশ্চয়তা বা জেদ বোঝায়, তবে নিয়মটি উলটে যায়:
- I / We এর পর Will বসে।
- He / She / They / You এর পর Shall বসে।
১. আমি নিশ্চয়ই সেখানে যাব। ➔ I will go there.
২. আমরা বইটি পড়বই। ➔ We will read the book.
৩. তাহাদিগকে এখানে আসিতেই হবে। ➔ They shall come here.
Practice Set: 20 Examples of Future Indefinite Tense
টিপস: সাধারণ ক্ষেত্রে I/We-এর পর Shall এবং অন্যদের পর Will বসে। কিন্তু জোর দিলে নিয়ম উলটে যায়।
| No. |
বাংলা বাক্য (Bengali) |
English Translation |
| বিভাগ ১: সাধারণ ভবিষ্যৎ (Standard Future) |
| 1 |
আমি কাল তোমার সাথে দেখা করব। |
I shall meet you tomorrow. |
| 2 |
আমরা বিকেলে ফুটবল খেলব। |
We shall play football in the afternoon. |
| 3 |
সে পরের মাসে দিল্লি যাবে। |
He will go to Delhi next month. |
| 4 |
তারা একটি গান গাইবে। |
They will sing a song. |
| 5 |
তুমি কি আমার কলমটি দেবে? |
Will you give me your pen? |
| 6 |
আগামীকাল বৃষ্টি হবে না। |
It will not rain tomorrow. |
| 7 |
মা আমাদের জন্য পায়েস রাঁধবেন। |
Mother will cook payesh for us. |
| 8 |
শিক্ষক মহাশয় আমাদের নতুন পড়া দেবেন। |
The teacher will give us new lessons. |
| 9 |
বিজয় পরীক্ষাটি দেবে। |
Bijoy will take the exam. |
| 10 |
পাখিগুলো আকাশে উড়বে। |
The birds will fly in the sky. |
| বিভাগ ২: প্রতিজ্ঞা ও নিশ্চয়তা (Determination & Promise) |
| 11 |
আমি কাজটি করবই (নিশ্চয়তা)। |
I will do the work. |
| 12 |
আমরা অংকটি সমাধান করবই। |
We will solve the sum. |
| 13 |
তোমাকে সেখানে যেতেই হবে। |
You shall go there. |
| 14 |
সে অবশ্যই এখানে আসবে। |
He shall come here. |
| 15 |
তারা নিশ্চয়ই পুরস্কার পাবে। |
They shall get the prize. |
| 16 |
আমি তোমাকে সাহায্য করবই। |
I will help you. |
| 17 |
রাহুল অবশ্যই সত্য কথা বলবে। |
Rahul shall speak the truth. |
| 18 |
আমরা বাগানটি পরিষ্কার করবই। |
We will clean the garden. |
| 19 |
তুমি অবশ্যই শাস্তি পাবে। |
You shall be punished. |
| 20 |
সূর্য নিশ্চয়ই পূর্ব দিকে উঠবে। |
The sun shall rise in the east. |
🚀 Home Task: Future Indefinite Tense
নির্দেশক: PKG SIR | ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
বিভাগ ক: ইংরেজিতে অনুবাদ করো (Translate into English)
- আমি কাল স্কুলে যাব।
- সে একটি ছবি আঁকবে।
- আমরা আজ বিকেলে খেলব।
- তারা কি এখানে আসবে?
- মা রান্না করবেন না।
- তুমি কি আমায় সাহায্য করবে?
- পাখিটি আকাশে উড়বে।
- রোহিত একটি গান গাইবে।
- বাবা অফিস থেকে ফিরবেন।
- সূর্য কাল সকালে উঠবে।
- আমি নিশ্চয়ই কাজটি করব।
- তোমাকে আসতেই হবে। (জোর)
- আমরা ম্যাচটি জিতবই।
- সে বই পড়বে না।
- তুমি কি ভাত খাবে?
বিভাগ খ: সঠিক Verb ফর্ম বসাও (Fill in the blanks)
[Use: shall go, will play, will not come, shall write, etc.]
- 16. I ________ (meet) him tomorrow.
- 17. They ________ (play) cricket on Sunday.
- 18. She ________ (not/sing) at the function.
- 19. ________ you ________ (help) me?
- 20. We ________ (visit) the zoo next week.
- 21. It ________ (rain) in the evening.
- 22. I ________ (do) it for sure! (Determination)
- 23. The train ________ (arrive) at 10 PM.
- 24. My father ________ (buy) a new car.
- 25. ________ he ________ (speak) the truth?
বিভাগ গ: ভুল সংশোধন করো (Identify & Correct Errors)
- ❌ 26. I shall goes to the market.
- ❌ 27. He will writing a letter.
- ❌ 28. Will you played with me?
- ❌ 29. They shall not came tomorrow.
- ❌ 30. We will not goes there.
ছাত্রদের জন্য টিপস: "জোর" বা "প্রতিজ্ঞা" বোঝালে I/We-এর সাথে Will এবং অন্যদের সাথে Shall বসাতে ভুলো না!
© 2026 www.pkgway.in | গ্রামার শিখুন PKG SIR-এর সাথে
Comments
Post a Comment