Hardware vs. Software Problems :হার্ডওয়্যার বনাম সফটওয়্যার সমস্যা

 Hardware vs. Software Problems  :হার্ডওয়্যার বনাম সফটওয়্যার সমস্যা

WBBSE CLASS VII

১. কম্পিউটারের শারীরিক উপাদান বা যন্ত্রাংশ সম্পর্কিত সমস্যাকে কী বলা হয়? (ক) সফটওয়্যার সমস্যা (খ) হার্ডওয়্যার সমস্যা (গ) নেটওয়ার্ক সমস্যা (ঘ) মেমোরি সমস্যা

উত্তর: (খ) হার্ডওয়্যার সমস্যা

২. কোডের বাগ (Bug) বা অপ্রত্যাশিত আচরণের কারণে কোন ধরনের সমস্যা ঘটে? (ক) মেকানিক্যাল সমস্যা (খ) সফটওয়্যার সমস্যা (গ) শারীরিক সমস্যা (ঘ) সংযোগ সমস্যা

উত্তর: (খ) সফটওয়্যার সমস্যা

৩. কম্পিউটার বা ল্যাপটপ হুট করে খুব স্লো হয়ে যাওয়ার পেছনে প্রধান হার্ডওয়্যার কারণ কোনটি হতে পারে? (ক) মাউস নষ্ট হওয়া (খ) প্রসেসর বা RAM-এর ত্রুটি (গ) প্রিন্টার অফ থাকা (ঘ) কিবোর্ড ডিসকানেক্ট হওয়া

উত্তর: (খ) প্রসেসর বা RAM-এর ত্রুটি

৪. প্রিন্টার অন থাকা সত্ত্বেও কোনো কিছু প্রিন্ট না করার সম্ভাব্য সফটওয়্যার কারণ কোনটি? (ক) কার্টিজ ফুরিয়ে যাওয়া (খ) প্রিন্টার ড্রাইভার ইনস্টল না থাকা (গ) তার লুজ থাকা (ঘ) কাগজ শেষ হওয়া

উত্তর: (খ) প্রিন্টার ড্রাইভার ইনস্টল না থাকা

৫. মাউস বা কিবোর্ড হঠাৎ কাজ করা বন্ধ করে দিলে প্রাথমিকভাবে কী পরীক্ষা করা উচিত? (ক) নতুন ড্রাইভার তৈরি করা (খ) কেবল বা পোর্ট সংযোগ (গ) উইন্ডোজ রিস্টার্ট করা (ঘ) অ্যান্টিভাইরাস চালানো

উত্তর: (খ) কেবল বা পোর্ট সংযোগ

৬. কোনো একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন খুলতে গেলে যদি সেটি হঠাৎ বন্ধ (Crash) বা ফ্রিজ হয়ে যায়, তবে এর সম্ভাব্য কারণ কী? (ক) মাউসের ত্রুটি (খ) অ্যাপ্লিকেশনের বাগ বা সিস্টেমের সাথে অসঙ্গতি (গ) মনিটরের সমস্যা (ঘ) কিবোর্ডের ত্রুটি

উত্তর: (খ) অ্যাপ্লিকেশনের বাগ বা সিস্টেমের সাথে অসঙ্গতি

৭. ব্যাকগ্রাউন্ডে প্রচুর অপ্রয়োজনীয় প্রোগ্রাম চলতে থাকলে কম্পিউটারের গতিতে কী প্রভাব পড়ে? (ক) গতি বেড়ে যায় (খ) সিস্টেম স্লো বা ধীরগতির হয়ে যায় (গ) কোনো পরিবর্তন হয় না (ঘ) মেমোরি খালি হয়

উত্তর: (খ) সিস্টেম স্লো বা ধীরগতির হয়ে যায়

৮. সিস্টেমে ম্যালওয়্যার বা ভাইরাস আক্রমণ করলে নিচের কোন লক্ষণটি দেখা যায়? (ক) মাউস দ্রুত কাজ করে (খ) ওয়েব পেজ লোড হতে বা ফাইল খুলতে প্রচুর সময় নেয় (গ) প্রিন্টার স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করে (ঘ) কম্পিউটার বন্ধ হয়ে যায়

উত্তর: (খ) ওয়েব পেজ লোড হতে বা ফাইল খুলতে প্রচুর সময় নেয়

৯. ডিসপ্লে বা মনিটর সঠিকভাবে কাজ না করা কোন ধরনের সমস্যা? (ক) সফটওয়্যার সমস্যা (খ) হার্ডওয়্যার সমস্যা (গ) ফাইল সমস্যা (ঘ) ব্রাউজার সমস্যা

উত্তর: (খ) হার্ডওয়্যার সমস্যা

১০. ভাইরাস সংক্রমণের কারণে কম্পিউটার স্লো হলে এর সঠিক প্রতিক্রিয়া বা সমাধান কী? (ক) নতুন কিবোর্ড লাগানো (খ) অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে সিস্টেম স্ক্যান করা (গ) র‍্যাম আপগ্রেড করা (ঘ) মাউস পোর্ট পরিবর্তন করা

উত্তর: (খ) অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে সিস্টেম স্ক্যান করা

গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) ও ডেস্কটপ

১১. GUI-এর পূর্ণরূপ কী? (ক) General User Interface (খ) Graphical User Interface (গ) Graphical User Information (ঘ) Global User Integration

উত্তর: (খ) Graphical User Interface

১২. স্ক্রীনে প্রদর্শিত আইকন, উইন্ডো এবং টুলবারের মাধ্যমে ব্যবহারকারীকে কাজ করতে সাহায্য করে কোনটি? (ক) CUI (খ) GUI (গ) HDD (ঘ) RAM

উত্তর: (খ) GUI

১৩. কম্পিউটার বা ল্যাপটপ চালু হওয়ার পর স্ক্রীনে যে মূল অংশটি দেখা যায়, যা বিভিন্ন ফাইল বা অ্যাপে অ্যাক্সেস দেয়, তাকে কী বলে? (ক) ডেস্কটপ (Desktop) (খ) টাস্কবার (গ) স্টার্ট মেনু (ঘ) ব্রাউজার

উত্তর: (ক) ডেস্কটপ (Desktop)

১৪. ডেক্সটপে থাকা ছোট ছোট ছবি বা প্রতীকগুলি যা নির্দিষ্ট ফাইল বা অ্যাপ্লিকেশনের প্রতিনিধিত্ব করে, সেগুলোকে কী বলে? (ক) উইন্ডো (খ) টাস্কবার (গ) আইকন (Icon) (ঘ) ওয়ালপেপার

উত্তর: (গ) আইকন (Icon)

১৫. বেশিরভাগ অপারেটিং সিস্টেমে (যেমন- Windows) ডেক্সটপের একদম নিচে বাম কোণে কোন মেনু থাকে? (ক) কন্ট্রোল প্যানেল (খ) টাস্কবার মেনু (গ) স্টার্ট মেনু (Start Menu) (ঘ) ফাইল মেনু

উত্তর: (গ) স্টার্ট মেনু (Start Menu)

১৬. ডেক্সটপের নিচে অবস্থিত লম্বা প্যানেলটি, যা চলমান অ্যাপ্লিকেশন এবং শর্টকাট প্রদর্শন করে, তার নাম কী? (ক) স্টার্ট প্যানেল (খ) টাস্কবার (Taskbar) (গ) টাইটেল বার (ঘ) স্ক্রোল বার

উত্তর: (খ) টাস্কবার (Taskbar)

১৭. ব্যবহারকারী ডেক্সটপের পটভূমি বা ব্যাকগ্রাউন্ডে নিজের পছন্দ অনুযায়ী যে ছবি পরিবর্তন করতে পারেন, তাকে কী বলা হয়? (ক) আইকন (খ) ওয়ালপেপার (Wallpaper) (গ) স্ক্রীনসেভার (ঘ) ফোল্ডার

উত্তর: (খ) ওয়ালপেপার (Wallpaper)

১৮. ডেক্সটপে একাধিক অ্যাপ্লিকেশন আলাদা আলাদা চারকোণা বাক্সে চলতে পারে, এই বক্সগুলোকে কী বলা হয়? (ক) ফোল্ডার (খ) উইন্ডো (Window) (গ) টাস্ক (ঘ) আইকন

উত্তর: (খ) উইন্ডো (Window)

স্টার্ট মেনুর প্রধান বিভাগ ও ব্যবহার

১৯. স্টার্ট মেনুর কোন বিভাগে ব্যবহারকারীর ঘন ঘন ব্যবহৃত বা গুরুত্বপূর্ণ ফাইল ও অ্যাপ্লিকেশন যুক্ত করে রাখা হয়? (ক) প্রোগ্রামস (খ) পিন করা আইটেম (Pinned Items) (গ) সেটিংস (ঘ) নতুন অ্যাপ্লিকেশন

উত্তর: (খ) পিন করা আইটেম (Pinned Items)

২০. কম্পিউটারে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করা হলে তা সাধারণত কোথায় প্রদর্শিত হয়? (ক) টাস্কবারে (খ) স্টার্ট মেনুর 'নতুন অ্যাপ্লিকেশন' বিভাগে (গ) রিসাইকেল বিনে (ঘ) মাই কম্পিউটারে

উত্তর: (খ) স্টার্ট মেনুর 'নতুন অ্যাপ্লিকেশন' বিভাগে

২১. সিস্টেমের সাউন্ড, ডিসপ্লে বা নেটওয়ার্ক পরিবর্তন করার জন্য স্টার্ট মেনুর কোন অপশনে যেতে হয়? (ক) প্রোগ্রামস (খ) সেটিংস (Settings) (গ) শাটডাউন (ঘ) পিন আইটেম

উত্তর: (খ) সেটিংস (Settings)

২২. কম্পিউটার সম্পূর্ণ বন্ধ করার জন্য স্টার্ট মেনুর কোন কমান্ড ব্যবহার করা হয়? (ক) রিস্টার্ট (খ) শাটডাউন (Shutdown) (গ) মিনিমাইজ (ঘ) ম্যাক্সিমাইজ

উত্তর: (খ) শাটডাউন (Shutdown)

২৩. স্টার্ট মেনুর সাহায্যে নিচের কোন কাজটি দ্রুত করা যায়? (ক) ফাইল ডিলিট করা (খ) অ্যাপ্লিকেশন চালু করা বা ফাইল খোঁজা (গ) ফাইল কপি করা (ঘ) মাউস স্পিড বাড়ানো

উত্তর: (খ) অ্যাপ্লিকেশন চালু করা বা ফাইল খোঁজা

পরিচিত কিছু আইকন ও তাদের কাজ

২৪. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সংরক্ষিত সমস্ত ড্রাইভ, ফোল্ডার এবং ফাইলে অ্যাক্সেস দেয় কোন আইকনটি? (ক) Recycle Bin (খ) My Computer / This PC (গ) Network (ঘ) Control Panel

উত্তর: (খ) My Computer / This PC

২৫. কম্পিউটার থেকে মুছে ফেলা বা ডিলিট করা ফাইলগুলি সাময়িকভাবে কোথায় জমা হয়? (ক) Documents (খ) Recycle Bin (রিসাইকেল বিন) (গ) Downloads (ঘ) This PC

উত্তর: (খ) Recycle Bin (রিসাইকেল বিন)

২৬. রিসাইকেল বিনে থাকা ফাইলগুলির ক্ষেত্রে নিচের কোনটি সত্য? (ক) এগুলি চিরতরে নষ্ট হয়ে যায় (খ) এগুলি পরবর্তীতে পুনরুদ্ধার (Restore) করা যেতে পারে (গ) এগুলি সরাসরি ড্রাইভে থাকে (ঘ) এগুলি এডিট করা যায়

উত্তর: (খ) এগুলি পরবর্তীতে পুনরুদ্ধার (Restore) করা যেতে পারে

২৭. কম্পিউটারের নেটওয়ার্ক সংযোগ এবং অন্যান্য সংযুক্ত ডিভাইসের ওপর নিয়ন্ত্রণ দেয় কোন আইকন? (ক) Control Panel (খ) Network (নেটওয়ার্ক) (গ) My Computer (ঘ) Videos

উত্তর: (খ) Network (নেটওয়ার্ক)

২৮. কম্পিউটারের বিভিন্ন সেটিংস পরিবর্তন, অ্যাপ্লিকেশন ইনস্টল বা আনইনস্টল করার জন্য কোন আইকন ব্যবহৃত হয়? (ক) Documents (খ) Control Panel (কন্ট্রোল প্যানেল) (গ) This PC (ঘ) Downloads

উত্তর: (খ) Control Panel (কন্ট্রোল প্যানেল)

২৯. ব্যবহারকারীর সমস্ত টেক্সট বা সাধারণ ডকুমেন্ট ফাইলের জন্য দ্রুত অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কাজ করে কোনটি? (ক) Music (খ) Documents (ডকুমেন্টস) (গ) Pictures (ঘ) Videos

উত্তর: (খ) Documents (ডকুমেন্টস)

৩০. স্ক্রীনশট, ছবি এবং গ্রাফিক্স ফাইলগুলি স্বয়ংক্রিয়ভাবে বা সাধারণত কোন ফোল্ডারে সংরক্ষিত হয়? (ক) Music (খ) Pictures (পিকচারস) (গ) Downloads (ঘ) Taskbar

উত্তর: (খ) Pictures (পিকচারস)

৩১. ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফাইলগুলি কম্পিউটারের ডিফল্ট হিসেবে কোন ডিরেক্টরিতে জমা হয়? (ক) Documents (খ) Downloads (ডাউনলোডস) (গ) Videos (ঘ) Recycle Bin

উত্তর: (খ) Downloads (ডাউনলোডস)

৩২. অডিও ফাইল বা গান সংরক্ষণের জন্য নির্দিষ্ট ডিফল্ট ফোল্ডার কোনটি? (ক) Videos (খ) Music (মিউজিক) (গ) Pictures (ঘ) Desktop

উত্তর: (খ) Music (মিউজিক)

মাউসের ব্যবহার (Left Click & Right Click)

৩৩. মাউসের বাম বাটনে (Left Button) একবার ক্লিক করার মাধ্যমে সাধারণত কী করা হয়? (ক) কনটেক্সট মেনু খোলা (খ) কোনো আইটেম বা আইকন নির্বাচন (Select) করা (গ) ফাইল ডিলিট করা (ঘ) প্রপার্টিজ দেখা

উত্তর: (খ) কোনো আইটেম বা আইকন নির্বাচন (Select) করা

৩৪. কোনো ফাইল বা ফোল্ডার সরাসরি ওপেন বা চালু করার জন্য মাউসের কোন ক্লিক করতে হয়? (ক) সিঙ্গেল রাইট ক্লিক (খ) ডাবল লেফট ক্লিক (Double Left Click) (গ) স্ক্রোল ক্লিক (ঘ) ট্রিপল ক্লিক

উত্তর: (খ) ডাবল লেফট ক্লিক (Double Left Click)

৩৫. মাউসের ডান বাটনে (Right Button) ক্লিক করলে কী উন্মুক্ত হয়? (ক) স্টার্ট মেনু (খ) কনটেক্সট মেনু (Context Menu) বা পপ-আপ মেনু (গ) টাস্কবার (ঘ) মাই কম্পিউটার

উত্তর: (খ) কনটেক্সট মেনু (Context Menu) বা পপ-আপ মেনু

৩৬. কোনো ফাইল বা ফোল্ডার 'Copy' বা 'Paste' করার অপশন দেখতে চাইলে মাউসের কোন বোতাম চাপতে হবে? (ক) বাম বোতাম (খ) ডান বোতাম (Right Click) (গ) স্ক্রোল হুইল (ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) ডান বোতাম (Right Click)

উইন্ডো কন্ট্রোল (Minimizing & Maximizing)

৩৭. Minimize করলে একটি উইন্ডোর আকারে কী পরিবর্তন ঘটে? (ক) স্ক্রীন জুড়ে বড় হয়ে যায় (খ) ছোট হয়ে টাস্কবার বা ডকের মধ্যে চলে যায় (গ) চিরতরে বন্ধ হয়ে যায় (ঘ) নতুন উইন্ডো খোলে

উত্তর: (খ) ছোট হয়ে টাস্কবার বা ডকের মধ্যে চলে যায়

৩৮. কোনো উইন্ডো Minimize থাকা অবস্থায় নিচের কোন তথ্যটি সঠিক? (ক) উইন্ডোটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় (খ) উইন্ডোটি খোলা থাকে কিন্তু স্ক্রীনে দেখা যায় না (গ) র‍্যাম থেকে ফাইলটি মুছে যায় (ঘ) প্রসেসর কাজ করা বন্ধ করে দেয়

উত্তর: (খ) উইন্ডোটি খোলা থাকে কিন্তু স্ক্রীনে দেখা যায় না

৩৯. একটি উইন্ডোকে পুরো স্ক্রীন জুড়ে বড় করার প্রক্রিয়াকে কী বলা হয়? (ক) Minimize (খ) Maximize (ম্যাক্সিমাইজ করা) (গ) Close (ঘ) Open

উত্তর: (খ) Maximize (ম্যাক্সিমাইজ করা)

৪০. কোনো অ্যাপ্লিকেশন বা চলমান উইন্ডো সম্পূর্ণ বন্ধ করার বোতাম বা আইকন কোনটি? (ক) মাইনাস (-) চিহ্ন (খ) ক্রস (X) চিহ্ন বা Close বোতাম (গ) চারকোণা বক্স (ঘ) তীর চিহ্ন

উত্তর: (খ) ক্রস (X) চিহ্ন বা Close বোতাম

৪১. উইন্ডোর ডানদিকের শীর্ষ কোণায় সাধারণত পর পর তিনটি বোতাম থাকে, সেগুলি কী কী? (ক) Open, Save, Close (খ) Minimize, Maximize, Close

(গ) Copy, Paste, Delete (ঘ) Undo, Redo, Refresh

উত্তর: (খ) Minimize, Maximize, Close

ডিরেক্টরি, ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট

৪২. কম্পিউটার সিস্টেমে ফাইলগুলি গুছিয়ে বা শ্রেণীবদ্ধ করে রাখার সাজানো স্থানকে কী বলা হয়? (ক) আইকন (খ) ডিরেক্টরি (Directory) বা ফোল্ডার (গ) শর্টকাট (ঘ) ব্রাউজার

উত্তর: (খ) ডিরেক্টরি (Directory) বা ফোল্ডার

৪৩. কম্পিউটার সিস্টেমের শীর্ষস্তরের (Highest level) ডিরেক্টরিকে কী বলা হয়? (ক) সাবডিরেক্টরি (খ) রুট ডিরেক্টরি (Root Directory) (গ) মেইন ফোল্ডার (ঘ) হোম ডিরেক্টরি

উত্তর: (খ) রুট ডিরেক্টরি (Root Directory)

৪৪. উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাধারণত রুট ডিরেক্টরি কোনটি হিসেবে থাকে? (ক) D:\ (খ) C:\ (গ) E:\ (ঘ) F:\

উত্তর: (খ) C:\

৪৫. একটি মূল ডিরেক্টরি বা ফোল্ডারের অধীনে থাকা অন্য ফোল্ডার বা ডিরেক্টরিগুলিকে কী বলা হয়? (ক) রুট ডিরেক্টরি (খ) সাবডিরেক্টরি (Subdirectories) (গ) ফাইল এক্সটেনশন (ঘ) শর্টকাট

উত্তর: (খ) সাবডিরেক্টরি (Subdirectories)

৪৬. ডিরেক্টরি বা ফোল্ডার ব্যবহারের মূল সুবিধা কী? (ক) কম্পিউটারের ওজন কমানো (খ) ফাইলগুলিকে সুষ্ঠুভাবে সাজানো যাতে সহজে খুঁজে পাওয়া যায়

(গ) ইন্টারনেটের গতি বাড়ানো (ঘ) ভাইরাসের হাত থেকে শতভাগ রক্ষা করা

উত্তর: (খ) ফাইলগুলিকে সুষ্ঠুভাবে সাজানো যাতে সহজে খুঁজে পাওয়া যায়

৪৭. কম্পিউটারের স্টোরেজে সংরক্ষিত ডেটা বা তথ্যের সংগ্রহকে কী বলা হয়? (ক) ফোল্ডার (খ) ফাইল (File) (গ) উইন্ডো (ঘ) টাস্কবার

উত্তর: (খ) ফাইল (File)

৪৮. ফাইলের ধরণ বা ফরম্যাট চেনার জন্য ফাইলের নামের শেষে ডটের (.) পরে কী থাকে? (ক) রুট নেম (খ) এক্সটেনশন (Extension) (গ) পাসওয়ার্ড (ঘ) ডিরেক্টরি

উত্তর: (খ) এক্সটেনশন (Extension)

৪৯. নিচের কোনটি একটি ছবির ফাইলের এক্সটেনশন? (ক) .txt (খ) .mp3 (গ) .jpg / .png (ঘ) .mp4

উত্তর: (গ) .jpg / .png

৫০. নিচের কোনটি অডিও বা গানের ফাইলের এক্সটেনশন? (ক) .txt (খ) .mp3 (গ) .jpg (ঘ) .avi

উত্তর: (খ) .mp3

৫১. একটি ফোল্ডারের মধ্যে নিচের কোনটি রাখা সম্ভব? (ক) শুধুমাত্র ফাইল (খ) শুধুমাত্র অন্য ফোল্ডার (গ) একাধিক ফাইল এবং অন্যান্য ফোল্ডার উভয়ই (ঘ) কোনোটিই নয়

উত্তর: (গ) একাধিক ফাইল এবং অন্যান্য ফোল্ডার উভয়ই

৫২. ফাইলের নামের ক্ষেত্রে "document.txt" উদাহরণটিতে ".txt" কী নির্দেশ করে? (ক) এটি একটি ইমেজ ফাইল (খ) এটি একটি টেক্সট ডকুমেন্ট ফাইল (গ) এটি একটি ভিডিও ফাইল (ঘ) এটি একটি ফোল্ডার

উত্তর: (খ) এটি একটি টেক্সট ডকুমেন্ট ফাইল

ফাইল কপি এবং পেস্ট প্রক্রিয়া

৫৩. কপি (Copy) করার মাধ্যমে একটি ফাইলের ক্ষেত্রে কী ঘটে? (ক) ফাইলটি আগের স্থান থেকে মুছে যায় (খ) ফাইলের একটি নতুন হুবহু কপি তৈরি হয় কিন্তু মূল ফাইলটি আগের জায়গায় থাকে

(গ) ফাইলটি চিরতরে ডিলিট হয়ে যায় (ঘ) ফাইলের নাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়

উত্তর: (খ) ফাইলের একটি নতুন হুবহু কপি তৈরি হয় কিন্তু মূল ফাইলটি আগের জায়গায় থাকে

৫৪. উইন্ডোজ (Windows) অপারেটিং সিস্টেমে কিবোর্ডের সাহায্যে কোনো ফাইল কপি করার শর্টকাট কীকী? (ক) Ctrl + X (খ) Ctrl + C (গ) Ctrl + V (ঘ) Ctrl + Z

উত্তর: (খ) Ctrl + C

৫৫. ম্যাক (Mac) অপারেটিং সিস্টেমে ফাইল কপি করার শর্টকাট কী? (ক) Ctrl + C (খ) Command + C (গ) Alt + C (ঘ) Shift + C

উত্তর: (খ) Command + C

৫৬. কপি করা ফাইলটিকে অন্য কোনো নির্দিষ্ট ফোল্ডার বা গন্তব্য স্থানে স্থাপন করার প্রক্রিয়াকে কী বলে? (ক) কাট (Cut) (খ) পেস্ট (Paste) (গ) ডিলিট (Delete) (ঘ) রিনেম (Rename)

উত্তর: (খ) পেস্ট (Paste)

৫৭. উইন্ডোজ-এ কিবোর্ডের সাহায্যে ফাইল পেস্ট (Paste) করার শর্টকাট কীকোনটি? (ক) Ctrl + P (খ) Ctrl + V (গ) Ctrl + C (ঘ) Ctrl + X

উত্তর: (খ) Ctrl + V

৫৮. কিবোর্ড শর্টকাট ছাড়া মাউসের সাহায্যে ফাইল কপি করার নিয়ম কী? (ক) ফাইলের ওপর ডাবল লেফট ক্লিক করা (খ) ফাইলের ওপর রাইট ক্লিক করে 'Copy' অপশন সিলেক্ট করা

(গ) ফাইলটিকে ড্র্যাগ করে রিসাইকেল বিনে ফেলা (ঘ) স্ক্রোল বোতাম চেপে ধরা

উত্তর: (খ) ফাইলের ওপর রাইট ক্লিক করে 'Copy' অপশন সিলেক্ট করা

৫৯. ফাইল কপি-পেস্ট করার প্রথম বা প্রাথমিক ধাপ কোনটি? (ক) গন্তব্য ফোল্ডার খোলা (খ) নির্দিষ্ট ফাইলটি নির্বাচন বা সিলেক্ট করা (গ) কম্পিউটার রিস্টার্ট করা (ঘ) Ctrl + V চাপা

উত্তর: (খ) নির্দিষ্ট ফাইলটি নির্বাচন বা সিলেক্ট করা

৬০. নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ?

(ক) Google Chrome

(খ) Recycle Bin

(গ) This PC

(ঘ) Taskbar

উত্তর: (ক) Google Chrome


Comments