The Bangle Sellers - Line by Line Bengali Meaning & Word Notes | Class 11 English

 

The Bangle Sellers - Line by Line Bengali Meaning & Word Notes | Class 11 English

The Bangle Sellers - Line by Line Bengali Meaning & Word Notes

Welcome to our complete study guide for Sarojini Naidu's famous poem, "The Bangle Sellers". Below, you will find the line-by-line English to Bengali translation along with important word meanings to help Class 11 students prepare perfectly for their exams.

Stanza I

1. Bangle sellers are we who bear

১. আমরা হলাম চুড়ি বিক্রেতা যারা বহন করে

2. Our shining loads to the temple fair...

২. চকচকে বোঝাগুলো মন্দিরের মেলার দিকে নিয়ে যায়...

3. Who will buy these delicate, bright

৩. কে কিনবে এইসব সুন্দর, উজ্জ্বল

4. Rainbow-tinted circles of light?

৪. রামধনু রঙের আলোর বৃত্ত?

5. Lustrous tokens of radiant lives,

৫. উজ্জ্বল জীবনের দ্যুতিময় চিহ্ন,

6. For happy daughters and happy wives.

৬. সুখী কন্যা এবং সুখী স্ত্রীদের জন্য।

Word Meanings & Annotations (শব্দার্থ ও টীকা)

  • Bangle (ব্যাংগল) (n): চুড়ি - a kind of ornamental band.
  • Sellers (সেলারস্) (n): বিক্রেতা - Those who sell bangles.
  • Bear (বিয়ার) (v): বহন করে (carry).
  • Shining (শাইনিং) (adj): চকচকে, ঝকঝকে - glowing, dazzling.
  • Loads (লোডস্) (n): বোঝা - heaps of bangles.
  • Temple fair (টেম্পল ফেয়ার) (n): মন্দিরের মেলা।
  • Delicate (ডেলিকেট) (adj): সুন্দর - beautiful, pleasant.
  • Bright (ব্রাইট) (adj): চকচকে / উজ্জ্বল - shining, lucent.
  • Rainbow-tinted (রেইনবো-টিনটেড) (adj): রামধনু রঙের / বিভিন্ন রঙের - multi-coloured.
  • Circles (সার্কেলস) (n): বৃত্ত।
  • Lustrous (লাস্ট্রাস) (adj): চকচকে / ঝকঝকে / দ্যুতিময়।
  • Radiant (রেডিয়েন্ট) (adj): উজ্জ্বল / দ্যুতিময় - gorgeous.
  • Tokens (টোকেনস্) (n): প্রতীক, চিহ্ন - symbols, emblems.

Stanza II

7. Some are meet for a maiden's wrist,

৭. কিছু চুড়ি কুমারী মেয়েদের কব্জিতে পরার জন্য,

8. Silver and blue as the mountain mist,

৮. পর্বতের কুয়াশার মত রূপালি এবং নীল,

9. Some are flushed like the buds that dream

৯. কিছু (চুড়ি) লাল রঙের কুঁড়িদের মত যারা স্বপ্ন দেখে

10. On the tranquil brow of a woodland stream,

১০. বনভূমি থেকে আসা ছোটো নদীর প্রশান্ত ভ্রূর মত,

11. Some are aglow with the bloom that cleaves

১১. কিছু চুড়ি দীপ্যমান (চকচকে) যা প্রস্ফুটিত ফুলের সাথে আটকে থাকে

12. To the limpid glory of new-born leaves.

১২. নবজাত পাতার স্বচ্ছ গৌরবের সাথে।

Word Meanings & Annotations (শব্দার্থ ও টীকা)

  • Meet (মিট) (adj): উপযুক্ত / উপযোগী - suitable, apt, appropriate.
  • Maiden (মেইডেন) (n): কুমারী মেয়ে - unmarried girl.
  • Wrist (রিস্ট) (n): কব্জি।
  • Mist (মিস্ট) (n): কুয়াশা - fog.
  • Flushed (ফ্লাশড) (adj): লাল রঙের - red-coloured (colour of desire).
  • Buds (বাডস) (n): কুঁড়ি (ফুলের কুঁড়ি)।
  • Tranquil (ট্রাঙ্কুইল) (adj): শান্ত, স্থির - calm and quiet, peaceful.
  • Woodland (উডল্যান্ড) (n): বনভূমি - forest.
  • Aglow (অ্যাগ্লো) (adj): দীপ্যমান / চকচকে - radiant, glowing.
  • Cleaves (ক্লিভস্) (v): আটকে থাকে - sticks to, clings to.
  • Limpid (লিম্পিড) (adj): পরিষ্কার, স্বচ্ছ - clean and clear, pure.

Stanza III

13. Some are like fields of sunlit corn,

১৩. কিছু চুড়ি সূর্যালোকিত ভুট্টাক্ষেতের মত (হলুদ রঙের),

14. Meet for a bride on her bridal morn,

১৪. বিয়ের সকালে নববধূর পক্ষে মানানসই (যথোপযুক্ত),

15. Some, like the flame of her marriage fire,

১৫. কিছু চুড়ি বিয়ের (পবিত্র) আগুনের মত জ্বলজ্বল করছে,

16. Or, rich with the hue of her heart's desire,

১৬. অথবা অন্তরের আকাঙ্ক্ষার (ইচ্ছার) রঙে সমৃদ্ধ (ও সম্পৃক্ত),

17. Tinkling, luminous, tender, and clear,

১৭. ঝন্ঝন্ শব্দ করছে, উজ্জ্বল, নরম এবং স্বচ্ছ,

18. Like her bridal laughter and bridal tear.

১৮. নববধূর হাসি এবং কান্নার মতো।

Word Meanings & Annotations (শব্দার্থ ও টীকা)

  • Sunlit (সানলিট) (adj): সূর্যালোকিত - lighted by the rays of the sun.
  • Corn (কর্ন) (n): শস্য (এখানে ভুট্টা) - grain.
  • Bridal morn (ব্রাইডাল মর্ন) (n): বিয়ের সকাল - morning of her wedding day.
  • Marriage fire (ম্যারেজ ফায়ার): বিয়ের হোমাগ্নি।
  • Hue (হিউ) (n): রং - colour.
  • Heart's desire (হার্টস ডিজায়ার): হৃদয়ের আকাঙ্ক্ষা - to heart's content.
  • Tinkling (টিঙ্কলিং) (adj): ঝন্ঝন্ শব্দ।
  • Luminous (লুমিনাস) (adj): উজ্জ্বল - bright.
  • Tender (টেন্ডার) (adj): নরম / কোমল।

Stanza IV

19. Some are purple and gold flecked grey

১৯. কিছু চুড়ি রক্তবেগুনি এবং ধূসর রঙের উপর সোনালি দাগ যুক্ত

20. For she who has journeyed through life midway,

২০. তাদের জন্য (মধ্যবয়সী মহিলারা) যারা জীবনের অর্ধেক সময় অতিবাহিত করেছে,

21. Whose hands have cherished, whose love has blest,

২১. যার হাত (বাচ্চাদের) লালনপালন (বড়ো) করেছে- যার ভালোবাসা আশীর্বাদ করেছে,

22. And cradled fair sons on her faithful breast,

২২. এবং তার বিশ্বস্ত বুকে সুন্দর ছেলেদের সযত্নে লালন পালন করেছে (দোলনায় দুলিয়ে),

23. And serves her household in fruitful pride,

২৩. সে গর্বের সঙ্গে সক্রিয়ভাবে বাড়ির সব কাজ করে চলেছে,

24. And worships the gods at her husband's side.

২৪. এবং তার স্বামীর পাশে বসে দেবতাদের পূজা করছে।

Main Idea (মূল কথা)

এখানে মধ্যবয়স্কা মেয়েদের কথা বলা হয়েছে যারা জীবনের অর্ধেক সময় অতিবাহিত করে অভিজ্ঞ ও পারদর্শী হয়ে উঠেছে। কিছু চুড়ি রক্তবেগুনি এবং ধূসর রঙের উপর সোনালী দাগ যুক্ত। এই সমস্ত চুড়িগুলো মধ্যবয়সী মহিলাদের জন্য। যারা নিজেদের সংসারকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলেছে এবং স্বামীর পাশে বসে গৃহদেবতাদের পূজার্চনা করছে।

Comments