Ulysses :Bengali meaning and Explanation By PKG Sir

 

Ulysses Word Notes and Annotations

Word Notes and Annotations (শব্দার্থ ও টীকা)

It (ইট) (pro.) - ইহা/এটা
little (লিটল) - সামান্য/অল্প (slight, not much)
profits (প্রফিটস্) (v.) - লাভ/সুবিধা (benefits, gains)

"It little profits" - এটা একেবারেই সুবিধার নয়।

It is of no value. It is absolutely meaningless. Ulysses is frustrated with his present life. He does not find any meaning in his life.

❖ ইউলিসিস তাঁর বর্তমান জীবন নিয়ে হতাশাগ্রস্থ। তিনি তাঁর জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছেন না।

idle (আইডল) (adj.) - অলস / কুঁড়ে (lazy, inactive)
king (কিং) (n.) - রাজা (lord)

idle king - একজন অলস রাজা।

Ulysses, the king of Ithaca, calls himself a lazy king. ইউলিসিস, যিনি ইথাকার রাজা, নিজেকে অলস রাজা বলে আখ্যায়িত করছেন।

by (বাই) - পাশে (beside)
still (স্টিল) (adj.) - স্থির / শান্ত (static, quiet, passive)
(The word 'still' points to Ulysses' quiet domestic life or stagnant existence.)
['still' শব্দটি Ulysses এর গতিহীন সাংসারিক/ গার্হস্থ্য জীবন অথবা বন্ধ অস্তিত্বকে ইঙ্গিত দেয়।]
hearth (হা(র)থ) (n.) fireplace অগ্নিকুণ্ড, চুল্লি, উনান
still hearth শান্ত চুল্লী।
Symbolism: 'still hearth' symbolises the static life that Ulysses is living at present. Hearth stands for the warmth of life! Unfortunately, Ulysses is missing this warmth.
অগ্নিকুণ্ড শান্ত/স্থির; যেন মনে হচ্ছে জীবনের আগুন নিভে গেছে। চুল্লি, যেটি জীবনের উত্তাপকে সূচিত করে, সেই উত্তাপ যেন ইউলিসেসের জীবনে ক্রমশ কমে আসছে।

among (অ্যামাং) - মধ্যে

these (দিজ) - এইসব
Note the element of disdain in Ulysses' tone.

barren (ব্যারেন) (adj.) unproductive অনুর্বর/বন্ধ্যা
crags (ফ্র্যাগস) (n.) steep hills শিলাখন্ড/খাড়া পাহাড়
"It little profits that an idle King
By this still hearth, among these barren crags"

Ulysses is disappointed and depressed with his present condition. He does not like to spend his valuable time beside the quiet fireplace. Infertile rocky islands distract his eyes.

ইউলিসিস্ তাঁর বর্তমান অবস্থা নিয়ে হতাশাগ্রস্ত। তিনি তাঁর মহামূল্যবান সময় নিভন্ত অগ্নিকুন্ডের পাশে বসে কাটাতে চান না। অনুর্বর পাথুরে দ্বীপ তাঁর দৃষ্টিকে বিভ্রান্ত করে।

Match'd (ম্যাচড) (V3) married to একসাথে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে
aged (এজড) (adj.) old বৃদ্ধা/বয়স্কা
wife (ওয়াইফ) (n.) life-partner স্ত্রী
Reference: Here "aged wife" refers to Ulysses' wife Penelope who has now grown old.
এখানে বয়স্কা স্ত্রী বলতে ইউলিসিসের স্ত্রী পেনিলোপের কথা বলা হয়েছে।
Analysis: Penelope & The Savage Race
Context: Match'd with an aged wife

It is to be remembered that Ulysses is returning home after twenty years' travelling on the sea. When Ulysses left home, his wife Penelope was young and beautiful. But at present she is old and therefore unattractive to Ulysses.

ইউলিসিস যখন সমুদ্রযাত্রায় রওনা হয়েছিলেন তখন তাঁর স্ত্রী Penelope যুবতী ছিলেন। ২০ বছর পর তিনি এখন বৃদ্ধা।

  • I (আই): আমি। (Refers to Ulysses)
  • mete (মীট) (v.): পরিমাপ করা (to measure, allot justice)
  • dole (ডোল) (v.): বিতরণ করা (to distribute, administer)
  • Unequal (adj.): অসমকক্ষ, অসমান (uneven, unfair)
  • unto (prep.): প্রতি (towards)
  • savage race (adj.+n.): অসভ্য অনুন্নত অশিক্ষিত জাতি। (The people of Ithaca)
"I mete and dole / Unequal laws unto a savage race / That hoard, and sleep, and feed"

"Unequal laws" refers to different kinds of rules meted out to different types of people. Ulysses feels disconnected because his subjects live only for basic needs.

ইউলিসিস তাঁর বর্তমান জীবনের প্রতি বীতশ্রদ্ধ। তাঁর বিরক্তির কারণ, তাঁর প্রজারা তাঁকে বুঝতে পারে না। তারা কেবলমাত্র সারাদিন খায়, দায় এবং ঘুমায়।

  • hoard (v.): জমা করা, মজুত করা (to store)
  • sleep (v.): ঘুমানো (Used here in a negative sense of laziness)
  • feed (v.): খাদ্যগ্রহণ করা (eat)

Ulysses: Returning to Ithaca

Analysis of Domestic Frustration & The "Savage Race"

Context: Match'd with an aged wife

Ulysses is returning home after twenty years of traveling the sea. When he left, Penelope was young and beautiful; now, time has changed them both, leading to his sense of detachment.

ইউলিসিস যখন সমুদ্রযাত্রায় রওনা হয়েছিলেন তখন তাঁর স্ত্রী Penelope যুবতী ছিলেন। ২০ বছর পর তিনি এখন বৃদ্ধা, যা ইউলিসিসের কাছে আকর্ষণহীন মনে হচ্ছে।

mete (v.): পরিমাপ করা
(To measure/allot justice)
dole (v.): বিতরণ করা
(To distribute/administer)
Unequal (adj.): অসমান / পক্ষপাতদুষ্ট
(Uneven, not equal)
laws (n.): আইন
(Rules/Regulations)
"I mete and dole / Unequal laws unto a savage race / That hoard, and sleep, and feed"

Analysis: Ulysses views his subjects in Ithaca as "savage" because they are illiterate and uncultured. They focus only on survival (eating and sleeping) rather than seeking knowledge or glory.

অসভ্য জাতি বলতে ইথাকার অশিক্ষিত লোকেদের বোঝানো হয়েছে। ইউলিসিস তাঁর প্রজাদের প্রতি বীতশ্রদ্ধ কারণ তারা কেবল সারাদিন খায়, দায় এবং ঘুমায়; তারা ইউলিসিসের মহানুভবতা বুঝতে অক্ষম।

hoard (v.): মজুত করা (To store)
sleep (v.): ঘুমানো (Used negatively)
feed (v.): খাদ্যগ্রহণ করা (To eat)
unto (prep.): প্রতি (Towards)

Ulysses: Life to the Lees

ভ্রমণপিপাসা এবং জীবনের অভিজ্ঞতার গভীরতা

"Know not me"

The subjects of Ithaca do not value Ulysses. They do not perceive the inquisitive spirit of their leader. This is unexpected and insulting to him.

ইথাকার প্রজারা ইউলিসিসের সঠিক চরিত্র বিশ্লেষণ করতে অক্ষম। তারা তাদের নেতার অনুসন্ধিৎসু সত্ত্বাকে অনুধাবন করতে পারে না, যা ইউলিসিসের কাছে অপমানজনক।

I cannot rest from travel: আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারি না।

Ulysses is a man of action. He cannot lead an idle life at home. Travelling is his passion and his mission.

ইউলিসিস একজন কর্মচঞ্চল ব্যক্তি। ভ্রমণ তাঁর রক্তে, মজ্জায়, শিরায়-উপশিরায়। তিনি ঘরের কোণে অলস জীবন কাটাতে অনভ্যস্ত।

"I will drink life to the lees"

Metaphor: Life is compared to a cup of wine. Ulysses wants to drain every single drop. This shows his ardent desire for adventure.

এখানে জীবনকে সুরাপানের সঙ্গে তুলনা করা হয়েছে। ইউলিসিস তাঁর জীবন-পেয়ালা থেকে শেষ বিন্দু পর্যন্ত সুরা পান করতে চান অর্থাৎ তিনি প্রাণভরে জীবনকে উপভোগ করতে চান।

Enjoy'd greatly / Suffer'd greatly: ভীষণভাবে উপভোগ করেছি এবং অনেক কষ্ট সহ্য করেছি।

Ulysses faced both victory and defeat. He tasted both the nectar of joy and the poison of sorrow. These experiences made him a veteran soldier.

ভ্রমণকালে ইউলিসিস জয়ের অমৃত যেমন পান করেছেন, তেমনি দুঃখের বিষও তাঁকে গ্রহণ করতে হয়েছে। এই ঘাত-প্রতিঘাত তাঁকে একজন পরিপক্ক যোদ্ধায় পরিণত করেছে।

Those that loved me: যারা আমাকে ভালোবাসত (সঙ্গীসাথী)।

Ulysses remembers his dear comrades with whom he fought and travelled, sometimes facing challenges alone and sometimes with them.

এখানে ইউলিসিসের সেইসব সাহসী বন্ধুদের কথা বলা হয়েছে যাদের সাথে তিনি ট্রোজান যুদ্ধ এবং বিভিন্ন অভিযানে লড়াই করেছিলেন।

The Stormy Sea & The Hyades

scudding (স্কাডিং) (part. adj.):
ভাসমান / ছুটে চলা (gliding)
drifts (ড্রিক্টস) (n.):
ছোট মেঘের টুকরো (small pieces of clouds)
vext (ভেক্সট) (v2):
উত্তাল / আলোড়িত / বিরক্ত (agitated)
dim (ডিম) (adj.):
অস্পষ্ট / আবছা (obscure, vague)
Mythological Reference: Rainy Hyades'

In Greek, "Hyades" means "Rainers." It is a V-shaped cluster of seven stars. Their appearance in the sky usually signals heavy rains and impending storms at sea.

গ্রীক ভাষায় 'হায়াদেস্' শব্দের অর্থ বৃষ্টি। এটি একটি V আকৃতির তারার ঝাঁক যার আকাশে আগমনের সাথে সাথে সাধারণত প্রচন্ড বৃষ্টি হয়। এটি সমুদ্রে আসন্ন ঝড়ের মহাজাগতিক পূর্বাভাস দেয়।

"when / Thro' scudding drifts the rainy Hyades / Vext the dim sea"

Analysis: This line illustrates Ulysses’ hazardous life. He encountered hardships not only on land but also on the stormy sea. It shows that no matter how difficult the situation, Ulysses is equal to the task and ready to overcome any hurdle.

এই লাইনের মাধ্যমে ইউলিসিসের সমুদ্রে ঝুঁকিপূর্ণ অভিযানের কাহিনী তুলে ধরা হয়েছে। এমনকি যখন বৃষ্টিভেজা হায়াদেস্ অশান্ত সমুদ্রকে উত্তাল করে দিত, ইউলিসিস সেই কঠিন পরিস্থিতি সামলে জয় ছিনিয়ে আনার জন্য প্রস্তুত ছিলেন। এটি প্রকাশ করে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ইউলিসিস আপন সমস্যায় সিদ্ধহস্ত।

Ulysses: The Quest for Knowledge

"I am become a name"

Ulysses has become a great person. He is the sign and token of his culture and period. Wherever he has gone, he has imprinted an indelible mark of his heroic skills.

ইউলিসিস একজন বিখ্যাত ব্যক্তিত্ব হয়েছেন। তিনি তাঁর বীরত্বপূর্ণ দক্ষতা ও জ্ঞানের অমোচনীয় স্বাক্ষর রেখে গেছেন।
"For always roaming with a hungry heart"

Ulysses has an insatiable thirst for adventure. He aspires to see the unseen, reach the unreachable, and fathom the unfathomable.

ইউলিসিসের অভিযানের প্রতি অতৃপ্ত পিপাসা রয়েছে। অদেখাকে দেখা এবং দুর্গমকে জয় করার আকাঙ্ক্ষা তাঁর সারাক্ষণ।

Key Vocabulary & Definitions

Roaming: উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো (Wandering)
Hungry Heart: ক্ষুধার্ত হৃদয় (Spirit willing to know)
Manners: আচরণ ও ব্যবহার (Modes of behaviour)
Climates: আবহাওয়া (Weather conditions)
Councils: সভার সদস্যবৃন্দ (Advisors/Assemblies)
"Much have I seen and known; cities of men / And manners, climates, councils, governments"

Ulysses has experienced vast cultures. He has observed various patterns of human behavior and different systems of administration across the globe.

মানুষে পরিপূর্ণ বিভিন্ন শহর, তাদের আচরণ, জলবায়ু এবং শাসনব্যবস্থা সম্পর্কে ইউলিসিস গভীর জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন।

Comments