Strong Roots by APJ Abdul Kalam: Bengali Meaning

 

Strong Roots by APJ Abdul Kalam: Bengali Meaning

Paragraph 1

I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state.
পূর্বতন মাদ্রাজ রাজ্যের দ্বীপশহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম।

My father, Jainulabdeen, had neither much formal education nor much wealth; despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit.
আমার বাবা জৈনুল আবদিনের খুব বেশি প্রথাগত শিক্ষা বা ধনসম্পদ ছিল না; এসমস্ত অসুবিধা সত্ত্বেও তাঁর ছিল ব্যাপক সহজাত জ্ঞান আর অন্তরের প্রকৃত উদারতা।

He had an ideal helpmate in my mother, Ashiamma.
আমার মা আশিয়াম্মার মধ্যে তিনি এক আদর্শ সহধর্মিনীকে পেয়েছিলেন।

I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together.
আমার মনে পড়ে না প্রতিদিন তিনি ঠিক কতজন লোককে খাওয়াতেন, কিন্তু আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যার চেয়ে অনেক বেশি বাইরের লোক আমাদের সঙ্গে খেতেন।

Paragraph 2

My parents were widely regarded as an ideal couple.
সবার কাছে আমার বাবা-মা এক আদর্শ দম্পতি হিসাবে বিবেচিত হতেন।

My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of 'Bahadur' by the British.
আমার মায়ের বংশ মর্যাদা অনেকটা বেশি ছিল, তাঁর এক পূর্বপুরুষ ব্রিটিশদের দেওয়া ‘বাহাদুর’ খেতাবে ভূষিত হয়েছিলেন।

Paragraph 3

I was one of many children—a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents.
অনেক সন্তান-সন্তুতির মধ্যে একজন ছিলাম আমি—লম্বা এবং সুদর্শন বাবা-মায়ের এক সাদামাটা চেহারার ছোটোখাটো বালক।

We lived in our ancestral house, which was built in the middle of the 19th century.
আমরা আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম, যেটা উনিশ শতকের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিল।

It was a fairly large pucca house, made of limestone and brick, on the Mosque Street in Rameswaram.
এটা ছিল বেশ বড়োসড়ো পাকা বাড়ি, চুনাপাথর আর ইট দিয়ে তৈরি এবং রামেশ্বরমের মস্ক স্ট্রিটে অবস্থিত।

My austere father used to avoid all inessential comforts and luxuries.
আমার কঠোরভাবে সংযমী বাবা সমস্ত ধরনের অপ্রয়োজনীয় স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা এড়িয়ে চলতেন।

However, all necessities were provided for, in terms of food, medicine or clothing.
যাইহোক, খাবার দাবার, ওষুধপত্তর ও কাপড়চোপড়ের মতো সমস্ত প্রয়োজনীয় জিনিসের জোগানের ব্যবস্থা তিনি করতেন।

In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally.
বস্তুত, আমি বলব আমার শৈশব ছিল খুবই সুরক্ষিত, বস্তুগত ও মানসিক দিক থেকে।

🚀 CLICK HERE FOR STRONG ROOTS QUIZ & TRANSLATION

Prepared by PKG SIR - Quality Education Since 2008

📝 TAKE THE TEXTUAL GRAMMAR QUIZ NOW

Master Voice, Degree & Transformation of Sentences!

📝 Strong Roots: Line by Line Translation & MCQ Quiz (PKG SIR)

Comments