১. কোন্ রাজ্যে কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তি ঘটে?
উত্তর: কেরলে কথাকলি নৃত্যশৈলীর উৎপত্তি ঘটে।
২. 'মিরাত-উল-আখবার' পত্রিকাটি কে সম্পাদন করেন?
উত্তর: রাজা রামমোহন রায় 'মিরাত-উল-আখবার' পত্রিকাটি সম্পাদনা করেন।
৩. 'A Social History of Indian Football: Striving to Score' গ্রন্থটি কারা রচনা করেন?
উত্তর: গ্রন্থটি রচনা করেন বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায়।
৪. নতুন সামাজিক ইতিহাসচর্চার ধারা কবে থেকে শুরু হয়?
উত্তর: ১৯৬০-৭০-এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চার ধারার সূত্রপাত হয়।
৫. ভারতীয় উপমহাদেশের এক অন্যতম শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার কে ছিলেন?
উত্তর: ভারতীয় উপমহাদেশের এক অন্যতম শ্রেষ্ঠ বাঙালি নাট্যকার ছিলেন উৎপল দত্ত।
৬. বাংলায় ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত কোথা থেকে হয়? [ABTA]
উত্তর: বাংলায় ব্রাহ্মিকা শাড়ি পরার সূত্রপাত হয় জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে।
৭. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী? [ABTA]
উত্তর: পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম ছিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
৮. 'রসগোল্লা বাংলার জগৎ মাতানো আবিষ্কার' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: 'রসগোল্লা: বাংলার জগৎ মাতানো আবিষ্কার' গ্রন্থটি রচনা করেন হরিপদ ভৌমিক।
৯. সামাজিক ইতিহাসের ওপর লেখা জি এম ট্রেভেলিয়ানের বিখ্যাত বইটির নাম কী?
উত্তর: বইটির নাম হল 'English Social History, A Survey of Six Centuries: Chaucer to Queen Victoria'।
১০. ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: ইতিহাস তত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল 'Historiography'।
১১. 'An Indian Pilgrim' (অসমাপ্ত) কার আত্মজীবনী?
উত্তর: 'An Indian Pilgrim' (অসমাপ্ত) সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী।
১২. কলকাতায় প্রথম বাংলা নাটক কবে মঞ্চস্থ হয়? [ABTA]
উত্তর: কলকাতায় প্রথম বাংলা নাটক ১৭৯৫ খ্রিস্টাব্দে মঞ্চস্থ হয়।
১৩. 'British Society of Sports History' কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: 'British Society of Sports History' ১৯৮২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
১৪. কোন্ রাজ্যে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি ঘটে?
উত্তর: অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি ঘটে।
১৫. সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কী?
উত্তর: সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম হল 'Playing It My Way'।
১৬. 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি কে লেখেন?
উত্তর: 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' গ্রন্থটি লেখেন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
১৭. উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম লেখো।
উত্তর: উৎপল দত্তের কয়েকটি বিখ্যাত নাটকের নাম হল 'টিনের তলোয়ার', 'কল্লোল', 'ফেরারী ফৌজ' প্রভৃতি।
১৮. 'ছেড়ে আসা গ্রাম' কী ধরনের সাহিত্য? [ABTA]
উত্তর: 'ছেড়ে আসা গ্রাম' হল একটি স্মৃতিকথামূলক সাহিত্য।
১৯. হারভি লেভেনস্টাইন কী ধরণের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত?
উত্তর: হারভি লেভেনস্টাইন খাদ্যের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত।
২০. প্রাচ্যদেশীয়রা কীভাবে ইউরোপীয় খাদ্য সংস্কৃতিকে প্রভাবিত করেছিল?
উত্তর: প্রাচ্য দেশগুলিতে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হত যা ইউরোপীয় খাদ্য-সংস্কৃতিকে প্রভাবিত করেছিল।
২১. ক্রীড়া ইতিহাসের ওপর লেখা ঐতিহাসিক জে এ ম্যানগ্যানের বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর: গ্রন্থটির নাম হল 'The Games Ethic and Imperialism'।
২২. 'যুগান্তর' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর: 'যুগান্তর' পত্রিকার সম্পাদক ছিলেন বারীন্দ্রকুমার ঘোষ।
২৩. কলকাতার কোথায় প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়? [ABTA]
উত্তর: কলকাতার বেঙ্গলি থিয়েটারে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ হয়।
২৪. সামাজিক ইতিহাস কী? [ABTA]
উত্তর: কোনো দেশের বা রাজ্যের তৎকালীন আর্থসামাজিক ও সংস্কৃতি বিষয়ক চর্চাকে সামাজিক ইতিহাস বলে এবং এটি ইতিহাসচর্চার একটি নতুন ধারা।
২৫. 'A Subaltern Studies Reader, 1986-1995' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর: গ্রন্থটি রচনা করেন রণজিৎ গুহ।
২৬. কলকাতায় মঞ্চস্থ হওয়া প্রথম বাংলা নাটকের নাম কী?
উত্তর: কলকাতায় মঞ্চস্থ হওয়া প্রথম বাংলা নাটকের নাম হল 'কাল্পনিক সংবদল'।
Comments
Post a Comment