অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলন ভড়াতে ,All India Grand Sanatan Dharma Convention,All India Massive Sanatan Dharma Conference
শ্রী শ্রী ভড়া কাঠিয়া বাবা আশ্রম মহোৎসব ২০২৬
আনন্দ সংবাদ! রাধে রাধে।
শ্রীভগবত স্বরূপেষু,
অত্যন্ত আনন্দের সহিত জানানো যাইতেছে যে, আমাদের পরমপূজ্য শ্রীগুরুদেব শ্রীনিম্বার্ক সম্প্রদায় ও নিম্বার্কভাবধারার মুখ্য প্রচারক এবং সংরক্ষক - অখিল ভারতীয় বৈষ্ণব চতুঃ সম্প্রদায় শ্রীমহন্ত ও ব্রজবিদেহী শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজ আগামী ২৭শে ফেব্রুয়ারী হইতে ৭ই মার্চ পর্যন্ত ভড়া গ্রামে অবস্থান করিবেন।
তাঁহার পূর্বাচার্য্য স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজী মহারাজজীর স্মৃতি বিজড়িত নবনির্মিত স্মৃতিমন্দির ও আশ্রমের শুভ দ্বার উদ্ঘাটন উপলক্ষ্যে অষ্টদিবসীয় মহতী উৎসব অনুষ্ঠিত হইবে।
📅 অনুষ্ঠানসূচী
২৭শে ফেব্রুয়ারী, ২০২৬ (শুক্রবার)
শঙ্খধ্বনি, খোল-করতাল আদি বিবিধ বাদ্যযন্ত্র সহযোগে ভড়া কাঠিয়া বাবা আশ্রমে শ্রীশ্রী গুরুমহারাজজীর শুভ আগমন।
২৮শে ফেব্রুয়ারী, ২০২৬ (শনিবার)
- সকাল ৯:০০ মঙ্গল কলস যাত্রা ও গ্রাম পরিক্রমা।
- সকাল ১০:৩০ বিশ্বকল্যাণাত্মক এক কুণ্ডীয় শ্রীশ্রী গোপাল মহাযজ্ঞের শুভ সূচনা।
🌸 নিত্য অনুষ্ঠান (২৮শে ফেব্রুয়ারী - ৭ই মার্চ)
- সকাল ৬:০০ - সন্ধ্যা ৬:০০ নিম্বার্কীয় যুগল নাম মহামন্ত্র সংকীর্তন।
- সকাল ১০:০০ - দুপুর ২:০০ বিশিষ্ট পণ্ডিতমণ্ডলী দ্বারা এক কুণ্ডীয় শ্রীশ্রী গোপাল মহাযজ্ঞে আহুতি প্রদান।
- বিকাল ৪:০০ - রাত্রি ৮:০০ শ্রীধাম বৃন্দাবন হইতে আগত ভাগবত প্রবক্তা শ্রদ্ধেয় রাজেশ কিশোর গোস্বামী মহারাজ দ্বারা শ্রীমদ্ভাগবত কথা।
- রাত্রি ৮:৩০ হইতে বিবিধ আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
✨ বিশেষ আকর্ষণ
৩রা মার্চ, ২০২৬ (মঙ্গলবার)
- সকাল ১০:০০ হইতে বিশেষ গুরুপূজা।
- রাত্রি ৮:৩০ প্রেম সরোবরে শ্রীশ্রী গুরুমহারাজজীর নৌকাবিহার ও আতসবাজি প্রদর্শন।
৭ই মার্চ, ২০২৬ (শনিবার) - সমাপনী দিবস
- সকাল ১০:০০ হইতে বিশেষ গুরুপূজা।
- দুপুর ১:০০ হইতে সকলের জন্য অখণ্ড প্রসাদ বিতরণ।
- সন্ধ্যা ৬:০০ হইতে শ্রীগুরু মহারাজজীর দিব্য দর্শন ও প্রবচন।
- রাত্রি ৮:০০ হইতে বহিরাগত খ্যাতনামা শিল্পী কর্তৃক ভজন সঙ্গীত পরিবেশন।
🙏 সেবা সহযোগিতা
উক্ত উৎসবে ব্যয় নির্বাহার্থে প্রেরিত অর্থাদি সাহায্য সাদরে গৃহীত হইবে।
Bank: SBI, Bishnupur, Bankura
IFSC: SBIN0000044
ধন্যবাদান্তে - ভড়া কাঠিয়া বাবা আশ্রম কমিটির পক্ষ হইতে
শ্রী বলাই চন্দ্র গরাই
সম্পাদক, উৎসব কমিটি
📞 8388818560
শ্রী মলয় চক্রবর্তী
সম্পাদক, ভড়া কাঠিয়াবাবা আশ্রম ও স্মৃতি মন্দির
📞 9647509585 / 7551079840
বিঃ দ্রঃ - বহিরাগত ভক্তবৃন্দের থাকিবার ও প্রসাদ পাইবার সুবন্দোবস্ত থাকিবে। প্রত্যহ নাম-দীক্ষা ও গুরুমহারাজজীর দর্শনের ব্যবস্থা থাকিবে।

Comments
Post a Comment