Ulysses by Lord Tennyson: Bengali Meaning & Line by Line Explanation by PKG SIR

 

Ulysses: Bengali Meaning & Detailed Explanation

Guided by: PKG SIR

"That ever with a frolic welcome took / The thunder and the sunshine, and opposed / Free hearts, free foreheads" যারা সবসময় হাসিখুশির সাথে বজ্রপাত (অসময়) ও সূর্যকিরণ (সুসময়)কে মেনে নিয়েছে এবং মুক্ত হৃদয়, মুক্ত মস্তিষ্কের সাথে সবকিছুর মোকাবিলা করেছে।

Ulysses's companions accompanied him in all circumstances, – be it good time or bad time. They never left their leader in difficult periods. Again they cherished high thinking and nourished liberal minds.

ইউলিসেসের সঙ্গীরা সবরকম পরিস্থিতিতে তাঁর সঙ্গে থাকতেন, – সে ভালো সময় হোক বা খারাপ সময়। তাঁরা কখনও কঠিন সময়ে তাঁদের নেতাকে ছেড়ে যেতেন না। তাঁরা উচ্চ ধারনা পোষণ করতেন এবং উদার মনোভাবাপন্ন ছিলেন।


Vocabulary & Context

  • you (ইউ) তোমরা অর্থাৎ ইউলিসেসের সঙ্গীরা Ulysses' companions
  • I (আই) আমি অর্থাৎ ইউলিসেস, Ulysses himself
  • old (ওল্ড) (adj) বয়স্ক/বৃদ্ধ Ulysses and his companions have become old. ইউলিসেস ও তাঁর সঙ্গীরা বৃদ্ধ হয়ে গিয়েছে
  • hath (হ্যাথ) poetic form of 'has'
  • honour (অনার) (n.) সম্মান respect
  • toil (টয়েল) (n.) কঠোর চেষ্টা / পরিশ্রম hard work
"Old age hath yet his honorer and his toil" বৃদ্ধ বয়সেরও সম্মান আছে এবং তার কাজ আছে। Old age has its glory and can achieve something great! বার্ধক্যেরও সম্মান আছে এবং বড় কিছু অর্জন করা সম্ভব।
  • closes (ক্লোজেস) (v.) বন্ধ করে ends
  • ere (আর) আগে before
  • end (এন্ড) (n.) শেষ death
  • noble (নোবল) (adj.) মহৎ great
  • note (নোট) (n.) প্রকৃতি nature
  • done (ডান) (v₃) শেষ করা যেতে পারে completed
"Death closes all; but something ere the end,
Some work of noble note, may yet be done" মৃত্যু সবকিছু শেষ করে দেয়; কিন্তু শেষ হওয়ার আগে, কিছু মহান কাজ তবুও করা যেতে পারে।

Death puts an end, full stop, to everything. But some great work may yet be completed before death devours us.

মৃত্যু সবকিছুর যবনিকা টেনে দেয়। কিন্তু মৃত্যু সবকিছু শেষ করার আগে কিছু মহৎ কাজ সম্পন্ন করা যেতে পারে।

  • unbecoming (আনবিকামিং) (adj.) অযোগ্য; unsuitable.
  • not unbecoming (নট আনবিকামিং) বেমানান নয়। This is an example of double negative meaning competent.
  • strove (স্ট্রোভ) (v. past form) লড়াই করেছিল; fought against.
"Not unbecoming men that strove with Gods." আমরা যোগ্য ব্যক্তি যারা ভগবানের সাথে লড়াই করেছিলাম।

Ulysses thinks that his companions are capable and skilful warriors. They fought against Gods and Goddesses in the war between Troy and Sparta which is also known as Trojan War.

ইউলিসেস মনে করেন যে তাঁর সঙ্গীরা সক্ষম ও দক্ষ যোদ্ধা। তাঁরা ট্রয়ের যুদ্ধে— যেটা ট্রয় ও স্পার্টার মধ্যে সংগঠিত হয়েছিল— দেব-দেবীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

  • strove with Gods (স্ট্রোভ উইদ গডস্) ভগবানের সাথে লড়াই করেছিল। This is a reference to the Trojan War.
  • rocks (রকস) (n.) পাথর / পাথরে ঘেরা দ্বীপপুঞ্জ; houses of the rocky islands.
"The lights begin to twinkle from the rocks" পাথুরে গ্রামগুলি থেকে আলো ঝলমল করতে শুরু করেছে।

The lights or lamps are coming from distant places, from coastal houses which are made of rocks.

আলোগুলি দূরবর্তী জায়গা থেকে বা উপকূলবর্তী বাড়িগুলি থেকে আসছে যেগুলি পাথরের তৈরী।


  • wanes (ওয়েনস্) (v.) ক্ষয়ে যাওয়া, পতন হওয়া; decays.
"The long day wanes" দীর্ঘ দিন ফুরিয়ে আসছে। The long day is coming to an end.

এখানে দীর্ঘ দিন ফুরিয়ে আসছে বলতে আক্ষরিকভাবে দিন শেষ হয়ে আসছে বোঝানো হয়েছে কিন্তু গভীর অর্থে ইউলিসেসের সময় যে ফুরিয়ে আসছে সেটাও বোঝানো হতে পারে।

1. Literally: The onset of evening is meant. আক্ষরিক অর্থে, সন্ধ্যার সূচনার কথা বলা হয়েছে।

2. Symbolically: It means that Ulysses is passing through the twilight phase of his life as he has grown old. Thus, the phase may mean the fading vitality of an aging hero. গভীর অর্থে এটা বোঝানো হচ্ছে যে ইউলিসেস তাঁর জীবনের গোধূলি লগ্নে উপনীত হয়েছেন।

যেহেতু তিনি বৃদ্ধ হয়েছেন। সুতরাং এটা বৃদ্ধ নায়কের ক্রমহ্রাসমান উদ্দীপনার কথা বোঝানো হতে পারে।

  • Slow (স্লো) (adj.) ধীরগতিতে; gently
  • moon (মুন) (n.) চাঁদ
  • climbs (ক্লাইমস) (v.) উঁচুতে উঠা; rises
"The slow moon climbs" ধীরগতিতে চাঁদ উঠছে। The moon rises very slowly.
  • deep (ডিপ) (adj.) গভীর সমুদ্র; deep sea
  • moans (মোনস) (v.) বিলাপ করছে; cries
  • many voices (মেনি ভয়েসেস্) অনেক কণ্ঠস্বর; laments of different persons
"The deep moans round with many voices" গভীর সমুদ্র চারপাশে অনেক কণ্ঠস্বরের সাথে করুণ সুর তোলে।

Here the sea is personified. Tennyson’s sensitiveness to the sounds of Nature is conspicuously felt. Many voices refer to the collective call of adventure or the chaotic power of the sea.

এখানে সমুদ্রকে ব্যক্তিত্বদান করা হয়েছে। প্রকৃতির প্রতি টেনিসনের সংবেদনশীলতা সুস্পষ্টভাবে অনুভূত। অনেক কণ্ঠস্বর বলতে অভিযানের প্রতি সম্মিলিত ডাক বা সমুদ্রের কলতানকে বোঝানো হয়েছে।


  • my friends (মাই ফ্রেন্ডস্) আমার বন্ধুরা। এখানে ইউলিসেস তাঁর সঙ্গীসাথীদের অর্থাৎ নাবিকদের বোঝাচ্ছেন। Here Ulysses refers to his fellow-friends, that is, mariners.

Come, my friends এসো, আমার বন্ধুরা। Ulysses calls / beckons his friends to join him in the new voyage. ইউলিসেস নতুন অভিযানে যোগদানের জন্য তাঁর বন্ধুদের আহ্বান করছেন।

  • 'T Abbreviated form of 'It'.
  • seek (সিক্) (v.) চাওয়া; find out
  • newer world (নিউয়ার ওয়ার্ল্ড) নতুন জগৎ; the world beyond
"'T is not too late to seek a newer world" নতুন জগৎ খোঁজার জন্য এখনো দেরী হয়ে যায়নি।

Ulysses thinks that it is not too late to discover new domains of the world. ইউলিসেস মনে করছেন যে বিশ্বের নতুন অঞ্চল খোঁজার জন্য এখনো দেরী হয়ে যায়নি।

  • push off (পুশ অফ) (phr. verb.) নৌকাকে জলের মধ্যে ঠেলে নামিয়ে দেওয়া; sail
  • sitting well in order (সিটিং ওয়েল ইন অর্ডার) ঠিকঠাকভাবে
  • sitting well in order বসে থাকা; sit in proper manner
  • smite (স্মাইট) (v.) আঘাত করা; hit, strike with oars
  • sounding (সাউন্ডিং) (part. adj.) গর্জনরত; roaring
  • furrows (ফারোজ) (n.) ঢেউগুলি; waves
  • sounding furrows উত্তাল সমুদ্রের ঢেউগুলি
"Push off, and sitting well in order smite / The sounding furrows" চলো, সামনে এগিয়ে চলি, এবং ভালোভাবে বসে আঘাত করি/ গর্জনরত সমুদ্রের ঢেউগুলোকে।

Ulysses is inspiring/persuading his comrades to start a new journey. He is ready to forsake his present inactive life, his life of comfort at home for the sake of pursuing something new and challenging.

ইউলিসেস নতুন যাত্রাপথ শুরু করার জন্য তাঁর সঙ্গীসাথীদের অনুপ্রাণিত করছেন। তিনি নতুন এবং প্রতিযোগিতামূলক কিছু পাওয়ার জন্য তাঁর বর্তমান নিষ্ক্রিয় জীবন, তাঁর সুখের ঘরোয়া জীবনকে ত্যাগ করতে প্রস্তুত।


  • purpose (প্যা-র-প্যাস) (n.) উদ্দেশ্য; aim
  • holds (হোল্ডস্) (v.) রয়েছে; remains
  • sail (সেইল) (v.) পাড়ি দেওয়া/পাল তোলা; go/travel in a boat with sails
  • beyond (বিঅনড) (prep.) বহুদূরে; further
  • sunset (সানসেট) সূর্যাস্ত; the setting of the sun in the west
  • baths (বাথস) (n.) স্নান; washing one's body
  • western stars (ওয়েস্টার্ন স্টারস) পশ্চিমী তারা; Western stars go down in the sea
  • until (আনটিল) যতক্ষণ না; till
  • die (ডাই) (v.) মারা যাওয়া; perish
"...for my purpose holds / To sail beyond the sunset, and the baths / Of all the western stars, until I die." কারণ আমার লক্ষ্য সূর্যাস্তের বাইরেও পাল তোলা, এবং সমস্ত পশ্চিমী তারাদের স্নানের জায়গা (দিগন্ত) অতিক্রম করা যতক্ষণ না আমি মারা যাই।

Ulysses is resolute and dutiful. He is steadfast like the Bright Star. He wants to go further and further, past the known territories, beyond the sunset until death overtakes him.

ইউলিসেস তাঁর সংকল্পে অটল ও কর্তব্যপরায়ন। তিনি উজ্জ্বল নক্ষত্রের মত অবিচল, তিনি অনেক অনেক দূরে যেতে চান, চেনা এলাকা পেরিয়ে, সূর্যাস্ত ছাড়িয়ে যতক্ষণ না মৃত্যু তাঁকে ধরে ফেলে।

  • gulfs গালফস্ (n.) ঘূর্ণিবাতাস / সমুদ্রের অতল গহ্বর; whirlpool
  • wash (ওয়াশ) (v.) ধুয়ে মুছে দেওয়া; clean up
"It may be that the gulfs will wash us down" এটা হতে পারে যে ঢেউগুলো/ঘূর্ণিজল আমাদের ধুয়ে মুছে নিয়ে যাবে।

Ulysses fears that the waves will drown them.

ইউলিসিস আশঙ্কা করছেন যে ঢেউগুলো তাদের শেষ করে দিতে পারে।

N.B. - Is this a type of escapism? Whatever it is, it is clear that Ulysses wants adventure at the cost of life.
বি.দ্র. - এটা কি একপ্রকার জীবন থেকে পালানোর উপায়? যাইহোক, এটা স্পষ্ট যে ইউলিসেস অভিযান চান তাতে জীবন যায় যাক।

  • we (উই) (pro.) আমরা অর্থাৎ ইউলিসেস ও তাঁর সঙ্গীরা; Ulysses and his mariners
  • Happy Isles (হ্যাপি আইলস) আনন্দের দ্বীপ; 'The Islands of the Blessed'

In Greek mythology, 'Happy Isles' or 'The Islands of the Blessed' is an island situated in the Atlantic ocean at the west coast of Africa beyond the straits of Gibraltar. This was the Greek Elysium or Classical Paradise where the souls of the pious dead enjoyed eternal rest and happiness.

গ্রীক পুরাণে, 'আনন্দের দ্বীপ' বা 'স্বর্গীয় দ্বীপ' হল এমন একটি দ্বীপ যেটি আটলান্টিক মহাসাগরের আফ্রিকার পশ্চিম উপকূলে জিব্রাল্টার প্রণালী পেরিয়ে অবস্থিত। এটা হল গ্রীকদের কাছে স্বর্গ যেখানে মৃত ধর্মীয় ব্যক্তির আত্মা চিরশায়িত থেকে অনন্ত সুখ উপভোগ করে।


  • see (সী) (v.) দেখা/সাক্ষাৎ করা; meet
  • Achilles (অ্যাকিলিস) (n.) অ্যাকিলিস যিনি ছিলেন ট্রয়ের যুদ্ধের শ্রেষ্ঠ গ্রীক নায়কদের একজন।

Achilles, the hero of Homer’s Iliad, was the bravest and strongest of the Greek warriors in the Trojan War.

অ্যাকিলিস, হোমারের "ইলিয়াডের" নায়ক ছিলেন ট্রয়ের যুদ্ধে সবচেয়ে সাহসী এবং সবচেয়ে শক্তিশালী গ্রীক যোদ্ধা।

  • whom (হুম) (pro.) যাকে অর্থাৎ অ্যাকিলিসকে; Achilles
  • knew (নিউ) (v₂) চিনতাম; Achilles was the paradigm of Greek heroism.
"It may be we shall touch the Happy Isles,
And see the great Achilles, whom we knew." এটা হতে পারে আমরা হয়তো সুখী দ্বীপপুঞ্জ স্পর্শ করতে পারবো এবং মহান অ্যাকিলিসকে দেখতে পাবো যাঁকে আমরা চিনতাম।

Ulysses hopes that in the course of his journey, he along with his companions may reach the Happy Island, the 'Island of the Dead' and meet Achilles, the great Greek hero.

ইউলিসেস আশা করছেন যে তাঁর দলবলের সাথে যাত্রাকালে তিনি হয়তো 'সুখী দ্বীপে' পৌঁছাতে পারবেন যেটি মৃতদের স্বর্গরাজ্য এবং অ্যাকিলিসের সাথে দেখা করতে পারেন যিনি ছিলেন মহান গ্রীক নেতা।


  • Tho' (দো') Though; যদিও
  • much (মাচ) অনেক কিছু; much of our bodily strength
  • taken (টেকেন) (v₃) চলে গেছে; lost, gone
  • abides (অ্যাবাইডস) (v.) রয়ে গেছে; remains
"Tho' much is taken, much abides" যদিও অনেক কিছু হারিয়ে গেছে, তবুও অনেক কিছু রয়ে গেছে।

Ulysses thinks that though they have lost physical strength because of their old age, they still have something to boast of—their indomitable and indefatigable spirit.

ইউলিসেস মনে করছেন যে যদিও তাঁদের বৃদ্ধ বয়সের কারণে তাঁরা শারীরিক সক্ষমতা হারিয়েছেন, তাঁদের এখনও গর্ব করার মতো কিছু রয়েছে—তাঁদের অদম্য এবং অক্লান্ত সত্তা।


  • strength (n.) শক্তি; power
  • old days (ওল্ড ডেজ) আগেকার দিনে; past times / bygone days
  • moved (মুভড্) (v₂) নাড়িয়ে দিত; stirred
"earth and heaven" (আর্থ অ্যান্ড হেভন) পৃথিবী ও স্বর্গ

এখানে ইউলিসেস বোঝাতে চেয়েছেন যে তিনি ও তাঁর দলবল শুধুমাত্র পৃথিবীর বীর যোদ্ধাদের সাথে লড়েননি তাঁদেরকে স্বর্গের দেব-দেবীদের সাথেও লড়াই করতে হয়েছিল।

Ulysses here means to say that he not only fought against great warriors of the earth but also against the Gods in heaven.

  • that which we are, we are আমরা যা আছি, সেটাই যথেষ্ট। What remains within us is enough.
"We are not now that strength which in old days
Moved earth and heaven; that which we are, we are;"

আমরা এখন আর সেই শক্তি নই যা আগেকার দিনে পৃথিবী ও স্বর্গকে নাড়িয়ে দিত; আমরা যা আছি সেটাই যথেষ্ট।

Ulysses admits that though they have lost their youthful energy and strength with the onslaught of old age, they still have their strong will-power, iron determination and true character with which they can overcome all odds.

ইউলিসেস স্বীকার করেছেন যে যদিও তিনি ও তাঁর সঙ্গীসাথীরা বৃদ্ধ বয়সের কারণে তাদের যৌবনের কর্মচাঞ্চল্য ও ক্ষমতা হারিয়ে ফেলেছেন, ওদের এখনও দৃঢ় ইচ্ছাশক্তি, সংকল্প এবং সৎ চরিত্র দিয়ে সমস্ত বাধা জয় করতে পারেন।


  • equal (ইক্যো-অ্যাল) (adj.) সমান; same
  • temper (টেমপ্যার) মেজাজ; mood
  • heroic (হিরোয়িক) (adj.) বীরত্বপূর্ণ; valiant, brave, chivalrous
  • hearts (হার্টস্) (n.) হৃদয়; minds
"One equal temper of heroic hearts" বীরত্বপূর্ণ হৃদয়ের সহবস্থান (সব যোদ্ধাদের হৃদয় এক, লক্ষ্য এক)।

All the companions of Ulysses are brave. They are of equal temperament. They are bound by a common purpose.

ইউলিসেসর সঙ্গীরা সবাই সাহসী, তাঁরা সমপ্রকৃতির। তাঁরা সাধারণ বন্ধনে আবদ্ধ।


  • made weak (মেড উইক) দুর্বল হয়ে গেছে; faded, became gray
  • time (টাইম) (n.) সময়; occasion
  • fate (ফেট) (n.) ভাগ্য; luck
"Made weak by time and fate" সময় ও নিয়তির যাঁতাকলে পড়ে দুর্বল হয়ে গিয়েছে।

Ulysses' companions are weakened by the blows of time and the irony of fate.

ইউলিসিসের সঙ্গীরা কালের আঘাতে এবং ভাগ্যের পরিহাসে দুর্বল হয়ে গেছে।


  • strong (স্ট্রং) (adj.) শক্তিশালী; powerful
  • will (উইল) (n.) ইচ্ছা/ইচ্ছাশক্তি; willpower
  • strong in will দৃঢ় ইচ্ছাশক্তি; passionate desire
"...but strong in will" কিন্তু ইচ্ছাশক্তিতে প্রবল।

Ulysses' followers have enough strength of mind.

ইউলিসেসের অনুগামীদের যথেষ্ট মনের জোর আছে।

  • strive (স্ট্রাইভ) (v.) সংগ্রাম করা; fight (to fight against obstacles)
  • seek (সীক) (v.) খোঁজ করা; search (search for new things)
  • find (ফাইন্ড) (v.) আবিষ্কার করা; find out, discover
  • yield (ইল্ড) (v.) বশ্যতাস্বীকার করা; surrender (not to surrender before anything unfair and unjust without a fight).
"To strive, to seek, to find, and not to yield." লড়াই করার জন্য, খোঁজার/অনুসন্ধান করার জন্য, আবিষ্কার করার জন্য এবং আত্মসমর্পণ না করার জন্য।

This climactic statement embodies the core of the poem—Ulysses' yearning for perpetual adventure. It reflects the indomitable will of Ulysses, who represents the spirit of the Victorians. The strong determination not to surrender to the passage of time and a genuine passion for life is evident here.

এই শেষ বিবৃতিটি কবিতাটির মূল বিষয়বস্তুকে প্রতিস্থাপিত করে। এটি ইউলিসিসের অভিযানের প্রতি অমোঘ আকর্ষণ এবং তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে প্রতিফলিত করে। সময়ের কাছে নতি স্বীকার না করার দৃঢ়সংকল্প এবং জীবনের প্রতি অকৃত্রিম ভালোবাসা এখানে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে।

Information Bank: "Ulysses"

Term / Phrase Meaning & Context
idle king Ulysses refers to himself as a king with no work in Ithaca.
barren crags The rocky and unproductive landscape of Ithaca.
aged wife Refers to Penelope, who has grown old waiting for Ulysses.
savage race The uncivilized people of Ithaca.
still hearth Symbolizes stagnancy and boredom in Ulysses' domestic life.
rainy Hyades A group of stars associated with the coming of rain.
hungry heart Ulysses' soul that is never satisfied and craves adventure.
my peers His brave mariners and long-time companions.
ringing plains The echoing battlefields of Troy.
windy Troy A reference to the city of Troy during the Trojan War.
rust unburnish'd Metaphor of a sword; remaining inactive makes one "rusty."
eternal silence A poetic metaphor for death.
three suns Three years; the time Ulysses spent idle at home.
gray spirit The fading vitality of Ulysses in his old age.
sinking star Symbolizes Ulysses' final phase of life.
Telemachus Ulysses' son, a responsible and prudent person.
rugged people The wild subjects of Ithaca whom Telemachus aims to civilize.
offices of tenderness The kind and filial duties Telemachus performs for his family.
Ulysses: 40 MCQ Quiz by PKG SIR

Ulysses poem Bengali meaning, PKG SIR English classes, Ulysses line by line explanation, Tennyson poems in Bengali, Ulysses information bank

Comments