Preposition কাকে বলে? Preposition এর প্রকারভেদ ও সঠিক ব্যবহারের সহজ নিয়ম (A to Z Guide)

 

আরো প্র্যাকটিস করার জন্য নিচের কুইজগুলোতে অংশ নিন:

📝 Preposition Quiz (All Levels) ✍️ Articles & Prepositions Quiz

ইংরেজি গ্রামারে Preposition একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। নিচে Preposition-এর প্রকারভেদ এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো:

Preposition-এর প্রকারভেদ

(i) Simple Preposition (সরল প্রিপজিশন)

সাধারণত একটি শব্দ দিয়ে গঠিত Preposition-কে Simple Preposition বলা হয়।

উদাহরণ: At, in, for, from, of, off, on, out, till, to, up, with, through, down, by ইত্যাদি।

(ii) Compound Preposition (যৌগিক প্রিপজিশন)

এগুলি সাধারণত কোনো Noun, Adjective বা Adverb-এর পূর্বে ‘a’ (অনুরূপ on) বা ‘be’ (অনুরূপ by) যুক্ত হয়ে গঠিত হয়।

উদাহরণ: Beside, Below, Behind, Inside, Outside, Across, Along.

(iii) Phrasal Preposition (ফ্রেজাল প্রিপজিশন)

দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটি Preposition-এর মতো কাজ করে, তখন তাকে Phrasal Preposition বলে।

  • Along with (সাথে)
  • Because of (কারণে)
  • In spite of (সত্ত্বেও)
  • Instead of (পরিবর্তে)
  • In front of (সামনে)

(iv) Participle Preposition (পার্টিসিপল প্রিপজিশন)

যখন Present Participle (Verb+ing) কোনো Noun বা Pronoun ছাড়াই বাক্যে Preposition হিসেবে ব্যবহৃত হয়।

উদাহরণ: Pending, Regarding, Concerning, Considering.
(i) Considering the quality, the prices are reasonable. (গুণমানের কথা বিবেচনা করলে দাম ঠিকই আছে।)

অবস্থান অনুযায়ী Preposition-এর ব্যবহার

একটি গাড়ির সাপেক্ষে নিচের উদাহরণগুলি লক্ষ্য করুন:

  • The road is under the car. (রাস্তাটি গাড়ির নিচে।)
  • The birds are flying over the car. (পাখিগুলো গাড়ির ওপর দিয়ে উড়ছে।)
  • The road runs in front of and behind the car. (রাস্তাটি গাড়ির সামনে এবং পেছনে বিস্তৃত।)
  • A luggage is on top of the car. (গাড়ির উপরে একটি মালপত্র আছে।)

সময়ের ক্ষেত্রে ব্যবহার (Time Prepositions)

Preposition ব্যবহারের ক্ষেত্র উদাহরণ
In মাস, বছর, ঋতু, শতাব্দী, দীর্ঘ সময় In March, In 2024, In Summer, In the 19th Century
On নির্দিষ্ট দিন বা তারিখ On Tuesday, On 1st May, On Birthday
At নির্দিষ্ট ঘড়ির সময়, ছোট সময় At 5 p.m., At night, At noon, At 28 (বয়স)

On Time বনাম In Time

  • On time: একদম সঠিক সময়ে (Punctual)।
  • In time: হাতে কিছু সময় রেখে পৌঁছানো (Before being late)।

Since বনাম For-এর ব্যবহার

For (Period of time): সময়ের ব্যপ্তি বোঝাতে। যেমন: For a month, For two years, For ten hours.

Since (Point of time): নির্দিষ্ট শুরুর সময় থেকে। যেমন: Since May, Since morning, Since 1990.

বিবিধ উদাহরণ (Place & Direction)

  • The book is kept on the table. (বইটি টেবিলের উপরে।)
  • The cat is inside the bag. (বিড়ালটি ব্যাগের ভেতরে।)
  • The boat sailed across the river. (নৌকাটি নদী পার হয়ে গেল।)
  • There is a tall tree beside the pond. (পুকুরের পাশে একটি বড় গাছ আছে।)
  • The old man is resting under the tree. (বৃদ্ধ লোকটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন।)

আরো বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন!
Visit: www.pkgway.in

Comments